Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতভর তল্লাশি চালিয়ে উদ্ধার ৫ জনের দেহ, তর্পণ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গিয়েছিলেন

রাতভর তল্লাশি চালিয়ে উদ্ধার ৫ জনের দেহ, তর্পণ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গিয়েছিলেন

শেষ আপডেট: 15 October 2023 13:05

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: নদীতে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে ভোরে পাঁচজনের দেহ উদ্ধার করল পুলিশ। বালি ব্রিজের কাছ থেকে পাওয়া যায় দেহগুলি। শনিবার তর্পণ করতে গিয়ে বানের জলে ভেসে গিয়েছিলেন কয়েকজন। হিন্দমোটরের বিবি স্ট্রিট ঘাটে তাঁরা তর্পণ করতে নেমেছিলেন। 

নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে নদীতে নামানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সকে। চন্দননগর পুলিশের কমিশনার অমিত পি জাভালগি নিজে উপস্থিত থেকে রাতে স্পিড বোটে গঙ্গায় তল্লাশি চালান। চন্দননগর পুলিশের আধিকারিকরাও এই তল্লাশি অভিযানে ছিলেন। 

ডিসি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ জানিয়েছেন, রবিবার ভোরে তল্লাশি চালানোর সময় বালি ব্রিজের কাছ থেকে তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে। দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। সেখানে নিখোঁজদের পরিবার দেহ শনাক্ত করবে। বাকি দুজনের দেহ উদ্ধার হয় পরে।

হিন্দমোটর ঘাটে তর্পণ করতে গিয়ে বানে ভেসে যান কয়েকজন। তাদের মধ্যে পাঁচজনকে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ ব্যক্তিদের পরিবার উত্তরপাড়া থানায় অভিযোগ জানায়। উদ্ধার কাজে দেরি হচ্ছে এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেন নিখোঁজদের পরিবার-পরিজন। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের দাবি মেনে রাতে আলো জ্বেলে স্পিড বোট নামিয়ে তল্লাশি চালানো হয়।


```