দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কাশ্মীরে ঢুকেছিল পাঁচ লস্কর জঙ্গি। তাদের ছক ছিল রাজ্যের নানা অংশে ছড়িয়ে পড়ে নাশকতা চালানো।
বৃহস্পতিবার নিরাপত্তারক্ষীরা জানতে পারেন, বান্দিপোরা জেলার সুমলার অঞ্চলে জঙ্গলের ভিতর কয়েকজন জঙ্গি আশ্রয় নিয়েছে। তাঁরা পুরো এলাকা ঘিরে তল্লাশি চালাতে থাকেন। জঙ্গিরা তাঁদের লক্ষ করে গুলি চালায়। রাতভর গুলি বিনিময় হয়। শুক্রবার সকালে জানা যায়, কাশ্মীরের অন্য প্রান্তে শোপিয়ানে তিন পুলিশকর্মীকে তুলে নিয়ে গিয়েছে জঙ্গিরা। তার কিছুক্ষণের মধ্যে বান্দিপোরায় তিন জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হন নিরাপত্তারক্ষীরা।