Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ধর্ম সংসদে ঘৃণাভাষণ, তদন্তে গঠিত হল সিট

দ্য ওয়াল ব্যুরো : গত ১৭-১৯ ডিসেম্বর হরিদ্বারে এক ধর্ম সংসদে (Dharma Sansad) ঘৃণাভাষণের (Hate Speech) অভিযোগ ওঠে। তার তদন্তে পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল উত্তরাখণ্ড সরকার। গাঢ়ওয়াল পুলিশের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল করণ সিং না

ধর্ম সংসদে ঘৃণাভাষণ, তদন্তে গঠিত হল সিট

শেষ আপডেট: 2 January 2022 06:11

দ্য ওয়াল ব্যুরো : গত ১৭-১৯ ডিসেম্বর হরিদ্বারে এক ধর্ম সংসদে (Dharma Sansad) ঘৃণাভাষণের (Hate Speech) অভিযোগ ওঠে। তার তদন্তে পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল উত্তরাখণ্ড সরকার। গাঢ়ওয়াল পুলিশের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল করণ সিং নাগনায়াল বলেন, সিটের শীর্ষে থাকবেন পুলিশ সুপার পদমর্যাদার কোনও অফিসার। যাঁরা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ, হরিদ্বারের ধর্ম সংসদে আহ্বান জানানো হয়েছিল, ভারতে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে হবে। না হলে দেশে মুসলিমদের সংখ্যা কমানো যাবে না। ধর্ম সংসদ নিয়ে ইতিমধ্যে এফআইআর করেছে উত্তরাখণ্ড পুলিশ। শনিবার পুলিশ জানিয়েছে, এফআইআরে যতি নরসিংহানন্দের নাম যুক্ত করা হয়েছে। হরিদ্বার সিটি সার্কেল অফিসার শেখর সুয়াল বলেন, ধর্ম সংসদের উদ্যোক্তা ছিলেন বিতর্কিত হিন্দু নেতা যতি পরমানন্দ। তবে এখনও কেউ গ্রেফতার হননি। গত শনিবার উত্তরাখণ্ড পুলিশের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিপুল সংখ্যক মানুষ। পুলিশ তাঁদের লিখিত আশ্বাস দেয়, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ধর্ম সংসদে উপস্থিত ছিলেন দিল্লির বিজেপি মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়। তিনি নরসিংহানন্দের হাতে সংবিধানের একটি কপি তুলে দেন। নরসিংহানন্দ বলেন, "২০২৯ সালে ভারতের প্রধানমন্ত্রী হবেন একজন মুসলিম। এটা উদ্ভট চিন্তা নয়। এর বাস্তব ভিত্তি আছে। ভারতে মুসলিম জনসংখ্যা বাড়ছে। হিন্দু জনসংখ্যা কমছে। এভাবে চলতে থাকলে আগামী সাত-আট বছরের মধ্যে রাস্তায় কেবল মুসলিমই দেখা যাবে। এই কথাটাই আমি ২৩ বছর ধরে সবাইকে বোঝানোর চেষ্টা করছি।"

```