Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মৃত প্রসূতির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ, সরকারি চাকরির ব্যবস্থা: মুখ্যমন্ত্রী

নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক প্রধান স্পষ্ট করে দিয়েছেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা তিনি বরদাস্ত করবেন না।

মৃত প্রসূতির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ, সরকারি চাকরির ব্যবস্থা: মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব মনোজ পন্থ।

শেষ আপডেট: 16 January 2025 15:38

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুরে প্রসূতির মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে মেদিনীপুর মেডিক্যালের সুপার-সহ ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করেছে রাজ্য। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে রুজু হবে অনিচ্ছাকৃত খুনের মামলাও। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বৃহস্পতিবার একথা জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান স্পষ্ট করে দিয়েছেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা তিনি বরদাস্ত করবেন না।

সেই সঙ্গে মেদিনীপুরে মৃত প্রসূতির পরিবারের উদ্দেশে এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের পাশাপাশি মৃত পরিবার চাইলে একজনকে সরকারি চাকরি দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর কথায়, "মেদিনীপুরের ঘটনা মর্মান্তিক। একটা ছোট্ট শিশু তার মাকে হারাল। পরিবারটা তার স্ত্রীকে হারিয়েছে। মৃত্যুর বিকল্প কোনও সাহায্য দিয়ে পূরণ হয় না। তবু মৃত পরিবারকে ৫ লাখ টাকা নেওয়ার অনুরোধ করব এবং যেহেতু ডাক্তারদের গাফিলতির জন্য এঘটনা, তাই পরিবার চাইলে সরকারি চাকরির ব্যবস্থা করা হবে।"

একই সঙ্গে চিকিৎসক-নার্স-স্বাস্থ্য কর্মীদের ডিউটি সম্পর্কে সচেতন করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পরিষেবার ক্ষেত্রে কারও গাফিলতি বরদাস্ত করা হবে না। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। মনে রাখবেন, কাউকে শাস্তি দেওয়া নয়, আমাদের উদ্দেশ্য থাকবে মানুষকে কীভাবে আরও ভাল পরিষেবা দেওয়া যায়, সেদিকে নজর দেওয়া।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "আমাদের চেষ্টা চালিয়ে যাব, যাতে আগামীদিনে আমরা আরও ভাল ডাক্তার উপহার দিতে পারি।" এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত করতে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের জন্য বিদেশি সংস্থার সাহায্যে ধারাবাহিকভাবে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।


```