Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিদ্বার থেকে জল নিয়ে ফেরার পথে অঘটন! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৫ পুণ্যার্থীর

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ভারতের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান কাঁওয়ার যাত্রার (Kanwariya Pilgrims) সময় বড় দুর্ঘটনা। রাস্তা দিয়ে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে মারা গেলেন পাঁচজন। ঘটনায় আহতও হয়েছেন বহু মানুষ। উত্তর প্রদেশের

হরিদ্বার থেকে জল নিয়ে ফেরার পথে অঘটন! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৫ পুণ্যার্থীর

শেষ আপডেট: 16 July 2023 05:53

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ভারতের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান কাঁওয়ার যাত্রার (Kanwariya Pilgrims) সময় বড় দুর্ঘটনা। রাস্তা দিয়ে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে মারা গেলেন পাঁচজন। ঘটনায় আহতও হয়েছেন বহু মানুষ। উত্তর প্রদেশের মিরাটে ভবনপুর রালি চৌহান গ্রামে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, রাস্তার উপর দিয়ে যাওয়া হাইটেনশন তার অনেকটাই নীচে ঝুলছিল। সেখান থেকেই এই ঘটনা ঘটেছে।

সূত্রের খবর, ওই পুণ্যার্থীরা হরিদ্বার থেকে গঙ্গার জল নিয়ে যাচ্ছিলেন। বেশিরভাগই রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে আসছিলেন। তবে কয়েকজন সঙ্গে থাকা গাড়িতেও ছিলেন। তাতে বড় বড় বক্স, লাইট লাগিয়ে চলন্ত ডিজে-র ব্যবস্থাও করা ছিল। বেশ আনন্দ করতে করতেই সবাই গ্রামে ফিরছিলেন। কিন্তু পরমুহূর্তেই সেই আনন্দ বদলে গেল বিষাদে। রাস্তা থেকে খানিকটা উপরে ঝুলতে থাকা হাইটেনশন তারে ছোঁয়া লেগে সঙ্গে সঙ্গে গোটা গাড়িটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।

কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় বড় দুর্ঘটনা! গাড়িতে যারা যারা ছিলেন, বেশিরভাগই ছিটকে রাস্তায় পড়েন। হইচই বেঁধে যায় ঘটনাস্থলে। বিদ্যুৎ পরিষেবা বন্ধ করতে বিদ্যুৎ দফতরে খবর দেওয়া হলেও তা হতে হতে অনেকক্ষণ লেগে যায়। ফলত একাধিক মানুষের মৃত্যু হয় এই ঘটনায়। মনীশ নামের পুণ্যার্থীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর জখম হয়ে পরে আরও চারজন মারা যান। এছাড়াও, পাঁচজন এখনও হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সকল গ্রামবাসী। রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন তাঁরা। পরিস্থিতি ক্রমশ হাতের নাগালের বাইরে যেতে থাকে। বিদ্যুৎ দফতরের কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে তাঁদের কঠোর শাস্তির দাবি জানাতে থাকেন সবাই। এক স্থানীয় বাসিন্দা বলেন, কাঁওয়ার যাত্রার শুরুতে এমন মর্মান্তিক দুর্ঘটনার জন্য বিদ্যুৎ দফতরের কর্মীরা সম্পূর্ণভাবে দোষী। ওঁদের গাফিলতির জেরেই এমন কাণ্ড ঘটে গেল।

খারাপ আবহাওয়ার কারণে স্থগিত করা হল অমরনাথ যাত্রা, দুর্যোগ কাটার অপেক্ষায় পুণ্যার্থীরা


```