Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গমগমে মেলার মাঝে হঠাৎ বিস্ফোরণ! বেলুনওয়ালার সামনে থেকে ছিটকে পড়ল কচিকাঁচারা

দ্য ওয়াল ব্যুরো: জমজমাট মেলা, কচিকাঁচাদের ভিড়ে গমগম করছে। এরই মাঝে হঠাৎ কান ফাটানো আওয়াজ। বিস্ফোরণে কেঁপে উঠল গোটা চত্বর। ঘটনাটি ঘটেছে ভোপালের উজ্জয়িনে। সেখানকার একটি মেলায় এক বেলুন বিক্রেতাকে ঘিরে ছিল বেশ কয়েকজন বাচ্চাকাচ্চা। বিস্ফো

গমগমে মেলার মাঝে হঠাৎ বিস্ফোরণ! বেলুনওয়ালার সামনে থেকে ছিটকে পড়ল কচিকাঁচারা

শেষ আপডেট: 2 January 2022 07:10

দ্য ওয়াল ব্যুরো: জমজমাট মেলা, কচিকাঁচাদের ভিড়ে গমগম করছে। এরই মাঝে হঠাৎ কান ফাটানো আওয়াজ। বিস্ফোরণে কেঁপে উঠল গোটা চত্বর। ঘটনাটি ঘটেছে ভোপালের উজ্জয়িনে। সেখানকার একটি মেলায় এক বেলুন বিক্রেতাকে ঘিরে ছিল বেশ কয়েকজন বাচ্চাকাচ্চা। বিস্ফোরণ হয় সেখানেই। জানা গেছে, বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার আচমকাই ফেটে যায়। বিকট আওয়াজ হয় তাতে। এই ঘটনায় মোট ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজন শিশু। নতুন বছর উপলক্ষ্যে ওই মেলা বসেছিল বলে খবর। বেলুনকাকুকে ঘিরে ছিল বাচ্চারা। সূত্রের খবর, যখন বেলুনে তিনি গ্যাস ভরতে গিয়েছিলেন তখন অঘটন ঘটে। আহত শিশুদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। তাকে ইন্দোরের হাসপাতালে নিয়ে যেতে হয়। বাকি আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালেই। পুলিশ সূত্রে জানা গেছে মেলার ওই বিস্ফোরণ এতটাই ভয়াবহ হয়েছিল, সে মেলার চারদিকের দেওয়াল পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। বহুদূর পর্যন্ত তার আওয়াজ শোনা গেছে। গ্যাস সিলিন্ডারে হাইড্রোজেন গ্যাসের ভুল মিশ্রণের কারণে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সিলিন্ডারটিকে পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে।

```