Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অমিত শাহের বাড়িতে ৫ ফুটের লম্বা সাপ, ভয়ে কাঁটা নিরাপত্তারক্ষীরা, উদ্ধার করল বন দফতর

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) দিল্লির (Delhi) বাড়ি (residence) থেকে সাতসকালে উদ্ধার হল ৫ ফুট দৈর্ঘ্যের একটি 'চেকার্ড কিলব্যাক' সাপ (snake)। সাপটিকে দেখামাত্রই উত্তেজনা ছড়ায় নিরাপত্তারক্ষীদের মধ্যে। স

অমিত শাহের বাড়িতে ৫ ফুটের লম্বা সাপ, ভয়ে কাঁটা নিরাপত্তারক্ষীরা, উদ্ধার করল বন দফতর

শেষ আপডেট: 15 October 2022 09:10

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) দিল্লির (Delhi) বাড়ি (residence) থেকে সাতসকালে উদ্ধার হল ৫ ফুট দৈর্ঘ্যের একটি 'চেকার্ড কিলব্যাক' সাপ (snake)। সাপটিকে দেখামাত্রই উত্তেজনা ছড়ায় নিরাপত্তারক্ষীদের মধ্যে। সবার চোখ এড়িয়ে ৫ ফুট লম্বা এই সাপটি কীভাবে ঢুকে পড়ল স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

সাপটিকে ধরতে রীতিমতো হিমশিম খেতে হয় সকলকে। শেষে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কর্মরত এক সংস্থাকে ডাকা হয়। তারাই সেখানে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গেছে, ওই সাপটি নির্বিষ জলঢোঁড়া প্রজাতির। চেকার্ড কিলব্যাক বা জলঢোঁড়া সাপ সাধারণত নদী, পুকুর, ড্রেন, কৃষিজমি বা কুয়োতে পাওয়া যায়। কিন্তু সেই সাপ শাহের বাসভবনে ঢুকে পড়ায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৭২-র অধীনে এই প্রজাতির সাপটি সংরক্ষিত। নিরাপত্তারক্ষীরা জানান, বাড়ির গার্ডরুমে কাঠের দুটি প্যানেলের মাঝখানে কোনওভাবে ঢুকে পড়েছিল সাপটি। পরে সবাই সেটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার হেল্পলাইন নম্বরে ফোন করা হয় এবং সাপটি উদ্ধার করার কথা জানানো হয়।

খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই সংস্থার দু'জন কর্মী যাবতীয় সরঞ্জাম নিয়ে উপস্থিত হন এবং বেশ কিছুক্ষণের চেষ্টায় গার্ডরুম থেকে ওই 'চেকার্ড কিলব্যাক' সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

মোদী বহুরূপী, ঢং করে বেড়ান, চাঁচাছোলা আক্রমণ নীতীশের দলের সভাপতির


```