Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভুঁড়ি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন? এই ৫ পানীয় নিয়মিত পান করলে পেটের চর্বি উধাও

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনকার ব্যস্ত জীবনে রোজ শরীরচর্চা করা হয়ে ওঠে না বেশিরভাগ মানুষের। তার উপর অফিসে যাদের এক জায়গায় বসে কাজ তাদের পক্ষে হাঁটাহাঁটি করারও বিশেষ সুযোগ থাকে না। ফলত, ছেলে মেয়ে নির্বিশেষে অল্প বয়সেই ভুঁড়ির সমস্যা আজকাল যেন এ

ভুঁড়ি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন? এই ৫ পানীয় নিয়মিত পান করলে পেটের চর্বি উধাও

শেষ আপডেট: 23 July 2023 02:31

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনকার ব্যস্ত জীবনে রোজ শরীরচর্চা করা হয়ে ওঠে না বেশিরভাগ মানুষের। তার উপর অফিসে যাদের এক জায়গায় বসে কাজ তাদের পক্ষে হাঁটাহাঁটি করারও বিশেষ সুযোগ থাকে না। ফলত, ছেলে মেয়ে নির্বিশেষে অল্প বয়সেই ভুঁড়ির সমস্যা আজকাল যেন এক সাধারণ ব্যাপার (5 drinks decrease belly fat)।

গ্রিন টি থেকে পুদিনা চা এই ৫ ধরনের পানীয় নিয়মিত পান করলে খুব অল্প দিনেই কমতে পারে পেটের চর্বি (5 drinks decrease belly fat)

গ্রিন টি
স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা ইদানীং চিনি ছাড়া গ্রিন টি-কেই তাঁদের স্বাস্থ্য বজায় রাখার অন্যতম হাতিয়ার বানিয়েছেন। গ্রিন টি-র মধ্যে যথেষ্ট পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এটি সহজেই পেটের চর্বি গলিয়ে ফেলে।

মধু দারুচিনির জল
মধু এবং দারুচিনি জলে মিশিয়ে সেই জল সকাল সকাল খালি পেটে নিয়মিত পান করলে তা অত্যন্ত উপকারী। চর্বি কমাতে মধু অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয়। মধুতে উপস্থিত সুক্রোজ বা গ্লুকোজের বদলে উপকারী ফ্রুক্টোজ শর্করা শরীরে শর্করার ব্যালেন্স বজায় রাখে।

ভিনিগার মেশানো গরম জল
গরম জলে সামান্য আপেল সিডার ভিনিগার মিশিয়ে সেই জল নিয়মিত পান করলে অল্প দিনেই পেটের চর্বি কমবে। খাবার হজম করাতেও সাহায্য করে এই জল।

আনারসের রস
ভুঁড়ি কমাতে নিয়মিত এক গ্লাস আনারসের রস খেলে তা পেটের চর্বি গলাতে সাহায্য করে। আনারসের রস নিয়মিত খেলে হজম ক্ষমতাও বাড়ে।

পুদিনা পাতার চা
গরম কালের সকাল সকাল এক কাপ পুদিনা পাতার চা সকালটাকে ঝরঝরে করে দেবে। পুদিনা পাতার ঠাণ্ডা চায়ের নির্যাস শরীরকে তরতাজা করে দেওয়ার পাশাপাশি পেটের চর্বি গলাতেও সাহায্য করে।

বর্ষায় স্বাস্থ্যের খেয়াল রাখতে ডায়েটে রাখুন ক্ষারীয় খাবার


```