
শেষ আপডেট: 9 December 2022 11:10
দ্য ওয়াল ব্যুরো: আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের ভিড়ে গমগম করছিল বিয়েবাড়ি (wedding)। চলছিল বরযাত্রী যাওয়ার প্রস্তুতি। তার মধ্যে আচমকাই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ 9Cylinder Explosion)। প্রাণ গেল ৫ জনের, আহত অন্তত ৫০ জন।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) যোধপুরের কাছে ভুঙরা গ্রামে। সূত্রের খবর, বিয়ের জন্যই বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার এনে রাখা হয়েছিল বাড়িটিতে। সেগুলির মধ্যে একটিতে লিক ছিল, যার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির একাংশ ভেঙে পড়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পরেই ৫৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয় সেখানে পৌঁছানোর আগেই। পরে মৃত্যু হয় আরও ৩ জনের। বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন ২১ জন। সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে ২৯ জনকে। ১২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে কয়েকজনের শরীর ৮০-১০০% পুড়ে গেছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে।
শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আহতদের পরিবার কিছু এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্থ পরিবারগুলোকে বীমার টাকা দেওয়ার জন্য সরকারের তরফে চিঠি লেখা হবে গ্যাস সিলিন্ডার প্রস্তুতকারক কোম্পানিকে।
পাকিস্তানে গুরুদ্বারকে মসজিদ ঘোষণা, উপাসনায় বাধা শিখদের, উত্তেজনা