Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কাশ্মীরে ৩০০ ফুট গভীর খাদে মিনিবাস

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সকালে কেশোয়ান অঞ্চল থেকে কিশতোয়ারে যাচ্ছিল এক মিনিবাস। দান্দারন অঞ্চলে বাসের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাস পড়ে যায় ৩০০ ফুট গভীর খাদে। অন্তত পাঁচজন মারা গিয়েছেন। কিছুক্ষণের মধ্যে কিশতোয়ার জেলার পুলিশ সুপার

কাশ্মীরে ৩০০ ফুট গভীর খাদে মিনিবাস

শেষ আপডেট: 14 September 2018 07:05

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সকালে কেশোয়ান অঞ্চল থেকে কিশতোয়ারে যাচ্ছিল এক মিনিবাস। দান্দারন অঞ্চলে বাসের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাস পড়ে যায় ৩০০ ফুট গভীর খাদে। অন্তত পাঁচজন মারা গিয়েছেন। কিছুক্ষণের মধ্যে কিশতোয়ার জেলার পুলিশ সুপার রাজিন্দর গুপ্তের নেতৃত্বে শুরু হয় উদ্ধারের কাজ। পুলিশ জানায় বাসে ৩০ জন যাত্রী ছিলেন। ভাঙাচোরা বাস থেকে পাঁচজনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের আত্মীয়-পরিজনদের উদ্দেশে শোক জানিয়েছেন পিডিপি নেতা মেহবুবা মুফতি। এক মাসে এই নিয়ে কিশতোয়ারে তিনটি বড় দুর্ঘটনা ঘটল। ২০ অগাস্ট পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের চাঙড়ে চাপা পড়ে মারা যান সাত জন।  আহত হন ১২ জন। ২১ অগাস্ট মাছিল যাত্রার সময় একটি ট্যাক্সি খাদে পড়ে যায়। ১৩ জন মারা যান। https://twitter.com/MehboobaMufti/status/1040483450262704129  

```