Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তুষারধসে চাপা পড়ে পাঁচ জনের মৃত্যু খারদুং লা-য়, নিখোঁজ বহু

দ্য ওয়াল ব্যুরো: তুষারধসের নীচে চাপা পড়ল যাত্রীবোঝাই গাড়ি। লাদাখের খারদুং লা-য় শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত তুষারধসে চাপা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আরও পাঁচ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। লাদাখের রাজধানী লে থেকে ১৭,৫৫০ ফুট উ

তুষারধসে চাপা পড়ে পাঁচ জনের মৃত্যু খারদুং লা-য়, নিখোঁজ বহু

শেষ আপডেট: 17 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: তুষারধসের নীচে চাপা পড়ল যাত্রীবোঝাই গাড়ি। লাদাখের খারদুং লা-য় শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত তুষারধসে চাপা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আরও পাঁচ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। লাদাখের রাজধানী লে থেকে ১৭,৫৫০ ফুট উঁচুতে খারদুং-লা গিরিপথ। সেখানেই বরফ সরাতে গিয়েছিল একটি স্করপিও গাড়ি। গাড়িতে মোট দশ জন আরোহী ছিলেন বলে খবর।গিরিপথ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বরফের পুরু দেওয়ালে গাড়ি ধাক্কা মারার ফলে ধস নামে। পুরু বরফের চাঁই গাড়ির উপর পড়ে যায়। সেই বরফ সরাতে গিয়েও অনেকে আহত হয়েছেন। প্রথমেই বরফের নীচ থেকে কাউকে উদ্ধার করা যায়নি।ধীরে ধীরে উদ্ধারকাজে গতি আসে। উদ্ধার হয় পাঁচ জনের মৃতদেহ। বরফের নীচেই আরও পাঁচ জন আটকে, তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। Related image অনেকে আবার জানাচ্ছেন, গাড়িটি বরফ তোলার কাজ সম্পূর্ণ করে ফিরছিল। তখনই ধেয়ে আসে তুষার ধস। নিমেষে বরফের নীচে চাপা পড়ে যায় গাড়ি। ঘটনার পরই তৎপর হয় পুলিশ-প্রশাসন। এখনও চলছে উদ্ধারকাজ। গত কয়েক দিন ধরেই তুষারপাত চলছে জম্মু ও কাশ্মীর জুড়ে। বৃহস্পতিবার আবহ দফতরের তরফে তুষারধসের সতর্কতাও জারি করা হয়েছিল। অনন্তনাগ, বদগাম, বারামুল্লা, বান্দিপোড়া, কার্গিল, কুপওয়ারা, লে এলাকায় সাবধান করা হয়েছিল পর্যটকদের। ধস-প্রবণ এলাকায় যেতে বারণ করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের খাবার সংগ্রহ করে রাখতেও বলা হয়েছিল। সতর্কতা অনুযায়ী বরফ পরিষ্কার করার যন্ত্র প্রস্তুত রেখেছিল প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রয়োজনে মাঝরাত অবধি চলবে উদ্ধারকাজ। চলতি মাসের দু’তারিখ থেকে উপত্যকায় তুষারপাত শুরু হয়। তুষারের সৌন্দর্য এবং কনকনে হাওয়া ও কড়া ঠান্ডা উপভোগ করতে পাড়ি জমান পর্যটকেরাও। পাঁচ তারিখে ভারী তুষারপাতে বন্ধ হয়ে যায় সড়কপথ। তার পরে ফের শুরু হয় পর্যটকদের আনাগোনা।আগামী পাঁচ দিন ভারী তুষারপাতের আশঙ্কা আছে বলে জানিয়েছে আবহ দফতর। পড়ুন- https://www.four.suk.1wp.in/israeli-student-killed-in-australia-while-video-chatting-with-sister/

```