
শেষ আপডেট: 5 November 2022 10:59
দ্য ওয়াল ব্যুরো: সদ্যোজাতর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড আরজিকর হাসপাতালে (R G Kar Hospital)। মৃত শিশুর পরিবার অভিযোগ, চিকিৎসায় গাফিলতি হয়েছে। জানা গেছে, জন্মের মাত্র ৫ দিনের মাথায় মৃত্যু হয় শিশুটির (Child Death)। পরিবারের আরও অভিযোগ, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে!
জানা গেছে, গত ২৮ অক্টোবর দে গঙ্গার এক বধূকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। ৩১ অক্টোবর জন্ম হয় শিশুটির। সেই থেকে হাসপাতালেই ছিল মা ও তাঁর সন্তান। পরিবারের অভিযোগ, ডেলিভারির সময় অসাবানতাবশত শিশুটির মাথায় চোট লেগে যায়। সেই থেকেই মৃত্যু বলে দাবি পরিবারের।
শুক্রবার রাতে মৃত্যু নয় তার। ঘটনার খবর পেতেই উত্তেজিত হয়ে ওঠেন মৃত সদ্যোজাতের পরিবারের লোকেরা। শনিবার সকালেই হাসপাতালে চড়াও হন তাঁরা। তাঁদের দাবি, অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে শাস্তি দিতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের কাছে অভিযোগও জানান তাঁরা।
মৃতের পরিবারের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। যদিও এব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, সদ্যোজাত মৃত্যুর ঘটনা নতুন নয় আরজি করে। ২০২০ সালে এমনই এক শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। পরিবারের অভিযোগ ছিল, হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য গোপন করেছিল। বলা হয়েছিল, ১০ দিন আগে শিশুর মৃত্যু হলেও পরিবারকে কিছু জানানো হয়নি।
সল্টলেকে তরুণের মৃত্যুতে গ্রেফতার প্রেমিকা ও তার বন্ধু, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ!