Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় ৫ দিন বন্ধ মদের দোকান, পানশালা! কোন কোন দিন, জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: পার্ক স্ট্রিটে এবং শহরের আরও নানা প্রান্তে যেখানে যত পানশালা (bars) আছে, মদের দোকান আছে, সেগুলি সবই বন্ধ থাকবে আগামী সপ্তাহের ৫ দিন। ২৮ সেপ্টেম্বর সন্ধে সাড়ে ছ'টা থেকে ৩০ সেপ্টেম্বর সন্ধে ৭টা পর্যন্ত একটানা বন্ধ থাকবে মদের

কলকাতায় ৫ দিন বন্ধ মদের দোকান, পানশালা! কোন কোন দিন, জেনে নিন

শেষ আপডেট: 24 September 2021 05:27

দ্য ওয়াল ব্যুরো: পার্ক স্ট্রিটে এবং শহরের আরও নানা প্রান্তে যেখানে যত পানশালা (bars) আছে, মদের দোকান আছে, সেগুলি সবই বন্ধ থাকবে আগামী সপ্তাহের ৫ দিন। ২৮ সেপ্টেম্বর সন্ধে সাড়ে ছ'টা থেকে ৩০ সেপ্টেম্বর সন্ধে ৭টা পর্যন্ত একটানা বন্ধ থাকবে মদের দোকান। এর পরে অক্টোবরের ২ তারিখে গান্ধী-জয়ন্তী উপলক্ষে বন্ধ থাকবে সব দোকান। তার পরে ৩ তারিখেও ভবানীপুরের উপনির্বাচনের ফলাফল উপলক্ষে বন্ধ থাকবে ওই এলাকার সব দোকান। এই ৫ দিনের মধ্যে একমাত্র ২ তারিখ খোলা থাকবে পানশালাগুলি। সেটাই শহরের সুরাপ্রেমীদের একমাত্র আশার আলো এই ৫ দিনে। মনে করা হচ্ছে এই দিন ভিড় বাড়বে সে সব জায়গায়। এছাড়াও ১ তারিখে ভিড় উপচে পড়তে পারে দোকানগুলিতে।

দিলীপকে ভেড়া বললেন অনুব্রত, সুকান্তর জন্যও নতুন উপমা

সরকারি নির্দেশিকা জানাচ্ছে, নিউমার্কেট, পার্কস্ট্রিট, কালীঘাট, ভবানীপুর, আলিপুর, চেতলা, ওয়াটগঞ্জ-- এই সমস্ত এলাকায় যত বার আছে, সে সব বন্ধ রাখতে হবে নিয়ম মেনে। উত্তর কলকাতার সমস্ত এলাকার সমস্ত বারের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ইলেকশন কমিশন আবার বলছে, উপনির্বাচন, গণনা ও ফলাফল প্রকাশের ৪৮ ঘণ্টা অবধি কোনও দোকান খোলা যাবে না ভবানীপুর বিধানসভায়। ফলে সব মিলিয়ে দিন পাঁচেকের 'ধাক্কা' বলেই মনে করছেন সকলে। পূর্ব ভারতের হোটেল এবং রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুদেশ পোদ্দার জানিয়েছেন, এই নির্দেশিকায় মদের ব্যবসা বড় সমস্যায় পড়বে। তবে নিয়ম মানতেই হবে, কিছু করার নেই বলেও জানিয়েছেন তিনি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```