Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

আগামীকালই পাঁচ অরুণাচলি যুবককে ফেরত দেবে চিন, টুইট করে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু

দ্য ওয়াল ব্যুরো: লাদাখ সংঘাতের মধ্যেই অরুণাচলপ্রদেশ নিয়ে চিন-ভারত দ্বন্দ্ব সপ্তমে উঠেছিল। দীর্ঘ টানাপড়েনের পরে কিছুটা স্বস্তির খবর শোনালেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু। টুইট করে তিনি জানিয়েছেন, অরুণাচলের নাচো সেক্টর থেকে নিখোঁজ হ

আগামীকালই পাঁচ অরুণাচলি যুবককে ফেরত দেবে চিন, টুইট করে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু

শেষ আপডেট: 10 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: লাদাখ সংঘাতের মধ্যেই অরুণাচলপ্রদেশ নিয়ে চিন-ভারত দ্বন্দ্ব সপ্তমে উঠেছিল। দীর্ঘ টানাপড়েনের পরে কিছুটা স্বস্তির খবর শোনালেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু। টুইট করে তিনি জানিয়েছেন, অরুণাচলের নাচো সেক্টর থেকে নিখোঁজ হওয়া পাঁচ যুবককে ফিরিয়ে দিতে রাজি হয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। আগামীকাল কিবিথু সীমান্তের কাছে ওয়াচা এলাকা দিয়ে পাঁচ জনকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। লাদাখে ভারতীয় বাহিনীর সঙ্গে এঁটে উঠতে না পেরে অরুণাচলে নতুন করে অশান্তি তৈরি করতে পারে চিন এমন আশঙ্কা আগেই ছিল। গত শনিবার আপার সুবনসিরির নাচো সেক্টর থেকে পাঁচ অরুণাচলি যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চিনের দিকেই অভিযোগের আঙুল তুলেছিল ভারত। দাবি ছিল, পাঁচ অরুণাচলি যুবককে অপহরণ করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি। লাদাখের থেকে নজর ঘোরাতেই চিন অরুণাচলের দিকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অস্থিরতা তৈরি করতে চাইছে এমন অভিযোগই ছিল ভারতের। https://twitter.com/KirenRijiju/status/1304410820911091712 কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, পাঁচ ভারতীয়কে ফিরিয়ে দেওয়ার জন্য গত কয়েকদিন ধরে পিএলএ-র সঙ্গে দফায় দফায় হটলাইনে কথা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর। তারপরেই পাঁচজনকে ফিরিয়ে দিতে রাজি হয়েছে তারা। রিজিজু বলেছেন, “গতকালই সীমান্তের কাছে পিএলএ-র বেসে হটলাইনে মেসেজ পাঠিয়েছিল ভারতীয় সেনা। পাঁচ যুবককে ফেরত দেওয়া নিয়ে দু’পক্ষের কথাবার্তা হয়। পিএলএ-র তরফে জানানো হয়েছে আগামীকাল শনিবার যে কোনও সময়েই তারা পাঁচজনকে সীমান্তের ওপারে পৌঁছে দেবে।”

আরও পড়ুন: লাদাখে যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলায় প্রস্তুত, সাংসদদের জানালেন প্রতিরক্ষা প্রমুখ বিপিন রাওয়াত

গত শনিবার আপার সুবনসিরি জেলার নাচো সেক্টরে পাঁচ যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খবর সামনে আসে। সেখানের কংগ্রেস বিধায়ক নিনং এরিং জানান, টাগিন জনজাতির সাত যুবক ওই এলাকায় শিকার করতে গিয়েছিলেন। সেখান থেকে পাঁচজনকে ধরে নিয়ে যায় পিএলএ বাহিনী। তাঁদের সঙ্গে থাকা দুই যুবক কোনও ভাবে পালিয়ে আসেন গ্রামে। তাঁরাই অপহরণের খবর দেন গ্রামবাসীকে। যে পাঁচজনকে অপহরণের কথা বলা হয়েছে তাঁদের নামও প্রকাশ করা হয়েছে--প্রসাদ রিংলিং, তনু বাকার, এনগারু দিরি, দংটু এবিয়া ও টোচ সিংকাম।। যদিও এই অপহরণের অভিযোগ মানতে চায়নি পিপলস লিবারেশন আর্মি। অরুণাচলের সীমান্ত নিয়ে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান দাবি করেন, অরুণাচল নাকি কোনওদিন ভারতের ছিল না। বরাবরই অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবেই মনে করেছে চিন। সীমান্ত থেকে পাঁচ ভারতীয়ের অপহরণের অভিযোগও অস্বীকার করেন তিনি। পূর্ব লাদাখে সীমান্ত সমস্যা তুঙ্গে উঠেছে। মে মাস থেকেই দফায় দফায় দুই দেশের বাহিনী মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়ছে। এমন অবস্থায় অরুণাচল নিয়ে চিন নতুন ফন্দি আঁটতে পারে সেই শঙ্কা ছিলই ভারতের বাহিনীর। এর আগে মার্চ মাসে আপার সুবনসিরি জেলার আসাপিলা সেক্টর থেকে এক তরুণকে অপহরণ করেছিল চিনা সেনা। ভারতীয় সেনার হস্তক্ষেপে পরে তাঁকে মুক্ত করে পিএলএ।

```