Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

হাড়ের জোর বাড়াতে চান? এই ৫ খাবারে পাবেন ভরপুর ক্যালশিয়াম

দ্য ওয়াল ব্যুরো: ৪০ পেরনোর পরই মহিলাদের মধ্যে দেখা যায় হাড়ের নানারকম সমস্যা। হাঁটু থেকে কোমর, মাঝেমধ্যেই বাতের সমস্যায় ভোগেন অনেকে। শুধু মহিলারাই নয়, পাশাপাশি আজকালকার অনিয়মিত জীবনযাত্রার ফলে পুরুষরাও ক্যালশিয়ামের (calcium based food) ঘাটত

হাড়ের জোর বাড়াতে চান? এই ৫ খাবারে পাবেন ভরপুর ক্যালশিয়াম

শেষ আপডেট: 1 September 2023 04:07

দ্য ওয়াল ব্যুরো: ৪০ পেরনোর পরই মহিলাদের মধ্যে দেখা যায় হাড়ের নানারকম সমস্যা। হাঁটু থেকে কোমর, মাঝেমধ্যেই বাতের সমস্যায় ভোগেন অনেকে। শুধু মহিলারাই নয়, পাশাপাশি আজকালকার অনিয়মিত জীবনযাত্রার ফলে পুরুষরাও ক্যালশিয়ামের (calcium based food) ঘাটতির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে একমাত্র খাদ্যাভ্যাস বদলালে তবেই ক্যালশিয়ামের (calcium) ঘাটতি পূরণ করা সম্ভব। তা নাহলে অস্টিওআর্থারাইটিসের মতো রোগ বাসা বাঁধতে পারে শরীরে।

শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে এই খাবারগুলি খেতে পারেন (calcium based food)

দুধ

Pouring Milk In The Glass On The Background Of Nature Stock Photo -  Download Image Now - iStock


দুধের মধ্যে যে প্রচুর পরিমানে ক্যালশিয়াম আছে এ কথা অনেকেরই জানা। সেই কারণেই শিশুদের হাড়ের গঠন মজবুত করতে দুধ খাওয়ানো হয়। তবে শুধু অল্প বয়সে নয়, পরিণত বয়সেও 'দুধ না খেলে হবে না ভাল ছেলে' এই মন্ত্র স্মরণ করে সকালের জলখাবারে এক গ্লাস দুধ খেতেই পারেন। দুধ থেকে তৈরি অন্যান্য নানা উপকরণ যেমন দই বা ছানার মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম।

আমন্ড বাদাম

Almond | Definition, Cultivation, Types, Nutrition, Uses, Nut, & Facts |  Britannica


আমন্ড বাদামের মধ্যে যথেষ্ট পরিমাণে ক্যালশিয়াম থাকে। ফলে প্রতিদিনের জলখাবারে ক্যালশিয়ামের ঘাটতি মেটাতে এক মুঠো আমন্ড বাদাম খাওয়া উচিত। কাঁচা আমন্ড খেতে না পারলে জলে ভিজিয়েও অনেকে সকালবেলা আমন্ড বাদাম খেয়ে থাকেন। রাতের বেলা কাঁচা বাদাম

সোয়াবিন

PRODUCER Soya Bean (Whole) (Soya bean Whole, Sabut SoyaBean, Soy Bean)  Price in India - Buy PRODUCER Soya Bean (Whole) (Soya bean Whole, Sabut  SoyaBean, Soy Bean) online at Flipkart.com


সোয়াবিনের মধ্যে ভরপুর ক্যালশিয়াম থাকে। সেই কারণেই দুপুরের অথবা রাতের খাবারের মেনুতে মাঝেমধ্যেই সোয়াবিন রাখা উচিত অস্টিওআর্থারাইটিসের রোগীদের। সোয়াবিনের বীজও পথ্য হিসেবে অত্যন্ত উপকারী। ফলে সোয়াবিনের পাশাপাশি সোয়াবিনের দানার তরকারিও খেতে পারেন ক্যালশিয়ামের ঘাটতিতে ভোগা রোগীরা।

ডুমুর

Figs: Are They Fruits or Flowers? | Petal Talk


ডুমুর বা থোড়ের মতো সবজি ইদানিং সহজে মেলে না সবজি বা আনাজের বাজারে। তবে ক্যালশিয়ামের ঘাটতি মেটাতে চিকিৎসকরা পরামর্শ দেন প্রতিদিন ডুমুর খাওয়ার। খাবারের পাতে প্রতিদিন ডুমুরের তরকারি অথবা ডুমুর সেদ্ধ খেলে মিটবে ক্যালশিয়ামের ঘাটতি।

কমলালেবু

Orange (fruit) - Wikipedia


কমলালেবুর মধ্যে প্রচুর পরিমানে ভিটামিন সি-এর সঙ্গে ক্যালশিয়াম রয়েছে। সেই কারণে অস্টিওআর্থারাইটিসের রোগীদের প্রতিদিন একটা করে কমলালেবু খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। যদিও শীতকাল ছাড়া বাংলায় সারা বছর মেলে না কমলালেবু, তবে সারা বছর কমলালেবু খাওয়া গেলে তা আদতে উপকার করবে ক্যালশিয়ামের ঘাটতিতে ভোগা রোগীদেরই।

ভাত দিয়ে তৈরি এই ৭ ‘কমফোর্ট ফুড’, যে কোনও নিশ্চিন্তে সময়েই খেতে পারেন শরীর খারাপের ভয় ছাড়াই


```