
শেষ আপডেট: 9 September 2023 03:19
দ্য ওয়াল ব্যুরো: সকালে উঠেই চায়ে (drinking tea) চুমুক দেওয়া অধিকাংশ মানুষের প্রিয় অভ্যাস। বেডটি না পেলে ঘুমই ভাঙে না অনেকের। সারাদিনে কাজে যেন মনই বসে না সকালের চা-টা যদি ঠিকঠাক না পাওয়া যায়। সকাল থেকে শুরু, এরপর সারাদিনে যে কত কাপ চা পান করা হয়ে যায় সে হিসেব আমাদের অনেকেরই থাকে না। ঘুম থেকে উঠেই চা পান করা মানেই কাজে নতুন উদ্যম পাওয়া। তবে শুধু যে এনার্জি বা বাড়তি উদ্যমের জন্যই প্রতিদিন সকালে চা খাওয়া যায় এমনটা নয়।
অনাক্রম্যতা বাড়ায়
প্রতিদিন চা পান করলে অনাক্রম্যতা বাড়বে, অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় চা। চায়ের মধ্যে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টগুলি শরীরে অ্যান্টিবডি তৈরি করে। এর ফলে অনাক্রম্যতা বাড়ে।
হার্টের খেয়াল রাখে
প্রতিদিন চা পানের অভ্যাস কমাবে হৃদরোগের ঝুঁকি। প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষের উপর করা একটি সমীক্ষায় দেখা গেছে যারা নিয়মিত চা পান করেন তাঁদের মধ্যে হৃদরোগের সম্ভাবনা অনেক কম। দুধ চিনি ছাড়াও লাল চা বা লিকার চা খেতে অনেকেই পছন্দ করেন। লাল চা ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কমায়, এইচডিএল এর মাত্রা বাড়ায় যা হৃদরোগের ঝুঁকি কমায়।
নার্ভ ভাল রাখে
মন খারাপ থাকলে মন ভাল করার জন্য এক কাপ চা-ই যথেষ্ট। এর কারণ চায়ের মধ্যে উপস্থিত ক্যাফেইন। প্রতিদিন নিয়মিত চা খেলে ক্যাফেইনের প্রভাবে স্নায়ু ভাল থাকে। পাশাপাশি চায়ে উপস্থিত থিয়ানিন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। সেই কারণেই চা পানের ফলে একদিকে যেমন ভাল থাকে নার্ভ তেমনই ঝিমুনির প্রভাব কাটে অথবা মন ভাল হয়।
সৌন্দর্য বাড়ায়
অনেকে বলেন, নিয়মিত চা খেলে নাকি গায়ের রং কালো হয়ে যায়। তবে এই তথ্য সম্পূর্ণ ভাবেই ভুল, জানিয়েছেন গবেষকরা। সৌন্দর্য কমে যাওয়ার বদলে নিয়মিত চা পান করলে বরং সৌন্দর্য আরও বেশি বেড়ে যায়। নিয়মিত চা পানের ফলে ত্বকে আর্দ্রতা বজায় থাকে।
ওজন কমায়
নিয়মিত লিকার চা পানের ফলে ওজন কমে। ফ্যাট ঝরানোর জন্য গ্রীন টি অত্যন্ত উপকারী। সেই কারণেই স্বাস্থ্য সচেতন মানুষরা প্রতিদিন সকালে গ্রীন টি পান করাকেই বানিয়ে ফেলেন প্রিয় অভ্যাস।
সকালের জলখাবারে এই ৫ প্রোটিন উপাদান অবশ্যই রাখুন, পেটও ভরবে স্বাস্থ্যও ভাল থাকবে