Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ধোনির নাম করে মিথ্যে প্রতিশ্রুতি, ফোন করে টাকা আদায় করত ৫ যুবক! গ্রেফতার করল বিহার পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম ভাঙিয়ে ও তাঁর ছবি ব্যবহার করে প্রতারণার (cheat) অভিযোগ উঠল বিহারের পাঁচ যুবকের বিরুদ্ধে। জানা গেছে, অভিযুক্তরা সকলেই বিহারের (Bihar) খেমনি চক এলাকায়। অভিযোগ, ওই যু

ধোনির নাম করে মিথ্যে প্রতিশ্রুতি, ফোন করে টাকা আদায় করত ৫ যুবক! গ্রেফতার করল বিহার পুলিশ

শেষ আপডেট: 21 December 2022 14:54

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম ভাঙিয়ে ও তাঁর ছবি ব্যবহার করে প্রতারণার (cheat) অভিযোগ উঠল বিহারের পাঁচ যুবকের বিরুদ্ধে। জানা গেছে, অভিযুক্তরা সকলেই বিহারের (Bihar) খেমনি চক এলাকায়। অভিযোগ, ওই যুবকরা ফোন করে বিভিন্ন ভাবে মানুষকে টোপ দিয়ে টাকা হাতিয়ে নিত। সবাইকেই গ্রেফতার (arrest) করেছে পুলিশ। একটি ফ্ল্যাট ভাড়া নিয়েই ধৃতরা এই কাজ চালাত বলে খবর মিলেছে।

পুলিশ সূত্রে খবর, ওই পাঁচ ধৃতের নাম ভরত কুমার, আকাশ সিনহা, গৌতম কুমার, রাজীব রঞ্জন এবং আকাশ কুমার। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রথমে সাধারণ মানুষকে ফোন করত এবং ব্যাঙ্ক লোন, ক্রেডিট কার্ড, জিএসটি বিল, বিমা, কেওয়াইসি আপডেট-সহ নানারকম কাজের টোপ দিত। এর পাশাপাশি নিজেদের মহেন্দ্র সিং ধোনির কোম্পানিতে কর্মচারী বলে পরিচয় দিত।

এমনকী নিজেদের কোম্পানির নামও তারা দিয়েছিল জাতীয় দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের নামেই। পাটনার পুলিশ সুপার মানবজিৎ সিং ধিঁলো জানিয়েছেন যে, ওই কোম্পানির নাম 'ধোনি ফাইন্যান্স লিমিটেড এবং কোম্পানি'। সেই জন্য একটি ভুয়ো ওয়েবসাইটও বানিয়েছিল তারা। ওই ওয়েবসাইটে মহেন্দ্র সিং ধোনির ছবি ব্যবহার করে তারা লোকদের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করত। এরপর তাদের ফাঁদে পা দিতেই হাতিয়ে নিত টাকা।

সম্প্রতি এই সংক্রান্ত একাধিক অভিযোগ আসতে করেছিল পুলিশের কাছে। এরপরেই তদন্তে নামে পুলিশ। সম্প্রতি পাটনায় দু'জনকে পিছু ধাওয়া করে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ জানায়, ওই দুই বাইক আরোহীর কার্যকলাপ সন্দেহজনক মনে হওয়াতেই তাদেরকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত তথ্য বেরিয়ে আসে। এরপরই বাকি তিনজনকে গ্রেফতার করে পুলিশ। কতদিন ধরে এই প্রতারণার ব্যবসা চালাচ্ছিল ওই অভিযুক্তরা তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ।

বিপুল মদ উদ্ধার নীতীশের দলের নেতার বাড়িতে, কামেশ্বর বললেন মিডিয়ায় শুনলাম


```