Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহীশূর গণধর্ষণ কাণ্ডে পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ, রয়েছে নাবালকও

দ্য ওয়াল ব্যুরো: মাইসোরে (mysuru) তরুণীকে গণধর্ষণের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে এমনটাই দাবি করেছে কর্ণাটক পুলিশ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও এক অভিযুক্ত রয়েছে। কিন্তু সে পলাতক। তার খোঁজ চলছে। যে পাঁচ জনকে গ্রেফ

মহীশূর গণধর্ষণ কাণ্ডে পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ, রয়েছে নাবালকও

শেষ আপডেট: 28 August 2021 08:35

দ্য ওয়াল ব্যুরো: মাইসোরে (mysuru) তরুণীকে গণধর্ষণের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে এমনটাই দাবি করেছে কর্ণাটক পুলিশ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও এক অভিযুক্ত রয়েছে। কিন্তু সে পলাতক। তার খোঁজ চলছে। যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার বাসিন্দা, পেশায় শ্রমিক। এমনকি তাদের মধ্যে একজনের বয়স ১৮-র নীচে বলেও দাবি করেছে কর্ণাটক পুলিশ। গণধর্ষণের ঘটনা সামনে আসার পর কর্ণাটক পুলিশের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ উঠেছিল। মঙ্গলবারের ঘটনায় আজ শনিবার পদক্ষেপ করা হল। আরও পড়ুনঃ অভিষেককে সস্ত্রীক সমন ইডি-র, আর্থিক দুর্নীতি মামলায় হাজিরার নির্দেশ গত মঙ্গলবার মহীশূরের অদূরে চামুণ্ডী পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন একজোড়া তরুণ-তরুণী। ফেরার পথে একদল লোক তাঁদের ঘিরে ধরে টাকা চায়। তরুণ-তরুণী রাজি না হওয়ায় তারা দু’জনকে আক্রমণ করে। দুই দুষ্কৃতী তরুণীটিকে ধর্ষণ করে। ওই দলের বাকিরা তরুণটিকে মারধর করে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬-এ ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করেছে কর্নাটক পুলিশ। চামুণ্ডী পাহাড় মহীশূর থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে রয়েছে বিখ্যাত চামুণ্ডেশ্বরী মন্দির। পুলিশ তদন্ত চালাচ্ছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```