Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সাম্প্রদায়িক প্রচার, দিল্লির ভোটে ৪৮ ঘণ্টা প্রচার বন্ধ বিজেপির কপিল মিশ্রের

দ্য ওয়াল ব্যুরো : শাহিনবাগকে বিজেপি নেতা কপিল শর্মা বলেছিলেন ‘মিনি পাকিস্তান’। এই প্রচারকে ‘সাম্প্রদায়িক উস্কানিমূলক’ বলে মনে করেছে নির্বাচন কমিশন। তাই ৪৮ ঘণ্টা তাঁর প্রচার বন্ধ করে দেওয়া হল। এই সময়সীমা শুরু হচ্ছে শনিবার বিকাল পাঁচটা থেকে।

সাম্প্রদায়িক প্রচার, দিল্লির ভোটে ৪৮ ঘণ্টা প্রচার বন্ধ বিজেপির কপিল মিশ্রের

শেষ আপডেট: 25 January 2020 11:56

দ্য ওয়াল ব্যুরো : শাহিনবাগকে বিজেপি নেতা কপিল শর্মা বলেছিলেন ‘মিনি পাকিস্তান’। এই প্রচারকে ‘সাম্প্রদায়িক উস্কানিমূলক’ বলে মনে করেছে নির্বাচন কমিশন। তাই ৪৮ ঘণ্টা তাঁর প্রচার বন্ধ করে দেওয়া হল। এই সময়সীমা শুরু হচ্ছে শনিবার বিকাল পাঁচটা থেকে। আগামী মাসে বিধানসভা নির্বাচন হচ্ছে দিল্লিতে। কপিল শর্মা মডেল টাউন কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। অতীতে বেশ কয়েকবার তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক প্ররোচনামূলক মন্তব্য করার অভিযোগ আছে। গত বৃহস্পতিবার কপিল শর্মা হিন্দিতে টুইট করে বলেন, শাহিনবাগের মাধ্যমে আমাদের দেশে পাকিস্তান তৈরি হয়েছে। দিল্লির শাহিনবাগ, চাঁদবাগ ও ইন্দ্রলোক অঞ্চলে তৈরি হয়েছে মিনি পাকিস্তান। ওই সব জায়গায় আইন-শৃঙ্খলা নেই। পাকিস্তানি দাঙ্গাবাজরা রাস্তাগুলো দখল করে নিয়েছে। এর আগে আর একটি টুইটে তিনি বলেন, দিল্লির বিধানসভা নির্বাচনে ভারত ও পাকিস্তানের লড়াই হবে। নির্বাচন কমিশন বলেছে, কপিল শর্মার টুইটগুলি অত্যন্ত আপত্তিকর। তাতে সাম্প্রদায়িক মনোভাবের পরিচয় পাওয়া যায়। তিনি ভোটের আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চেয়েছেন। কপিল মিশ্র অবশ্য বলেন, “আমি কোনও অন্যায় করিনি। এদেশে সত্যি কথা বলা অপরাধ নয়। আমি সত্যি কথাই বলেছি। আমার অবস্থান থেকে সরে আসছি না।”

```