Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে দেদার লুঠপাট, প্রতারণা! জরুরি অবস্থা জারি, গ্রেফতার ৪৮ জন

দ্য ওয়াল ব্যুরো: ঠিক এক সপ্তাহ আগে সোমবার ভোররাতে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছিল সিরিয়া লাগোয়া তুরস্কের গাজিয়ানটেপ এলাকা (Turkey earthquake)। তারপর দিনভর আরও একাধিক কম্পনে কার্যত শ্মশানে পরিণত হয়েছে তুরস্ক এবং সিরিয়া

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে দেদার লুঠপাট, প্রতারণা! জরুরি অবস্থা জারি, গ্রেফতার ৪৮ জন

শেষ আপডেট: 13 February 2023 04:27

দ্য ওয়াল ব্যুরো: ঠিক এক সপ্তাহ আগে সোমবার ভোররাতে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছিল সিরিয়া লাগোয়া তুরস্কের গাজিয়ানটেপ এলাকা (Turkey earthquake)। তারপর দিনভর আরও একাধিক কম্পনে কার্যত শ্মশানে পরিণত হয়েছে তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। দুই দেশ মিলিয়ে এখনও পর্যন্ত ৩৩ হাজার মৃত্যুর খবর পাওয়া গেছে। চারিদিকে ধ্বংসস্তূপ, ভেসে আসছে স্বজনহারা, আশ্রয়হীন মানুষের আর্তনাদ। তারমধ্যেই দেদার লুটতরাজ চালাচ্ছে দুষ্কৃতীরা। বিপর্যস্ত, হতবুদ্ধি মানুষকে বোকা বানিয়ে জালিয়াতি এবং চুরির অভিযোগে গত ৬ দিনে মোট ৪৮ জনকে গ্রেফতার করেছে তুরস্কের পুলিশ (48 Arrested in Turkey)।

পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ হাতায় প্রদেশে লুটতরাজের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে গাজিয়ানটেপ এলাকায় এক ব্যক্তিকে ফোনের মাধ্যমে প্রতারণা করার চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে আরও ৬ জনকে।

সোমবারের ভূমিকম্পের পর দক্ষিণ-পূর্ব তুরস্কের দশটি প্রদেশে আগামী তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট তায়ইপ এর্দোগান। সাধারণ আইনে চুরি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের ৪ দিন পর্যন্ত আটক করে রাখা যেত। তবে জরুরি অবস্থা চলাকালীন লুঠতরাজের ক্ষেত্রে অভিযুক্তদের আটক করে রাখার মেয়াদ আরও ৩ দিন বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে শনিবার।

শনিবার ডিয়ারবাকির প্রদেশে ভূমিকম্প পরবর্তী অবস্থা পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট এর্দোগান। সেদিনই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, লুঠতরাজের ঘটনা কড়া হাতে দমন করা হবে। তিনি আরও জানান, ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি করা হয়েছে যার অর্থ হল, লুঠপাট এবং অপহরণের সাথে জড়িতদের জানা উচিত, রাষ্ট্র এই ধরনের অপরাধ কোনওভাবেই বরদাস্ত করবে না।

বিশ্বকাপে ব্যবহৃত চলমান কেবিন যাচ্ছে তুরস্কে, ভূমিকম্পে গৃহহীনদের ‘আশ্রয়’ দিচ্ছে কাতার


```