Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিষমদে উত্তরপ্রদেশে মৃত ৪৪, অসুস্থ আরও অনেকে

দ্য ওয়াল ব্যুরো : বিষমদ পান করে গত তিন দিনে উত্তরপ্রদেশে মারা গিয়েছেন ৪৪ জন। তাঁদের মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়েছে পশ্চিম উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায়। অপর আটজনের মৃত্যু হয়েছে পূর্ব উত্তরপ্রদেশের কুশীনগরে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রা

বিষমদে উত্তরপ্রদেশে মৃত ৪৪, অসুস্থ আরও অনেকে

শেষ আপডেট: 9 February 2019 10:59

দ্য ওয়াল ব্যুরো : বিষমদ পান করে গত তিন দিনে উত্তরপ্রদেশে মারা গিয়েছেন ৪৪ জন। তাঁদের মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়েছে পশ্চিম উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায়। অপর আটজনের মৃত্যু হয়েছে পূর্ব উত্তরপ্রদেশের কুশীনগরে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রায় দু’ডজন মানুষ। তাঁদের অনেকের অবস্থা গুরুতর। ডাক্তাররা বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। সাহারানপুর পুলিশের বক্তব্য, তাদের জেলার মানুষ উত্তরাখণ্ডে এক ব্যক্তির শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে তাঁরা বিষমদ পান করেন। পরে উত্তরাখণ্ড থেকে গোপনে বিষ মদ সাহারানপুরে আনেন আর এক ব্যক্তি। তিনি অন্যদের বিক্রি করেন। অন্যদিকে কুশীনগরে বিষমদ এসেছিল সম্ভবত বিহার থেকে। বিহারে মদের ওপরে নিষেধাজ্ঞা জারি করা আছে। কিন্তু তার পরেও সেখানে গোপনে চোলাই মদ তৈরি হয়। সাহারানপুরের জেলাশাসক এ কে পাণ্ডে বলেন, আরও আগে চিকিৎসা শুরু হলে এত লোক মরত না। পিন্টু নামে এক ব্যক্তি উত্তরাখণ্ড থেকে চোলাইয়ের ৩০ টি পাউচ এনেছিল। সেগুলি স্থানীয় মানুষের মধ্যে বিক্রি করে। একটা-দু’টো পাউচ পুলিশ উদ্ধার করেছে। বাকি পাউচগুলির মদ পান করে অনেকে মারা গিয়েছেন। বাকিরা আছেন হাসপাতালে। অতজনের মৃত্যুর খবর পেয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশকে নির্দেশ দিয়েছেন, অবিলম্বে চোলাই মদের কারবারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। সেইমতো পুলিশ শুরু করেছে চোলাই বিরোধী অভিযান। রাজ্যের নানা জায়গায় চোলাইয়ের সন্ধানে চলছে তল্লাশি। বিপুল পরিমাণে মদ আটক করা হয়েছে। সাহারানপুরের পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, বিষমদ কাণ্ডে জড়িত সকলকেই আমরা গ্রেফতার করব। তারা উত্তরাখণ্ডে থাকুক কিংবা উত্তরপ্রদেশে, শেষ অবধি ধরা পড়বেই। বিষমদে এত মানুষের মৃত্যু হয়েছে। আমরা উত্তরাখণ্ডের সীমান্তে তল্লাশি চালাচ্ছি। কোথায় বেআইনিভাবে মদ তৈরি হয়, তার খোঁজ নেওয়া হচ্ছে। কুশীনগরের জেলা এক্সাইজ ইনস্পেকটর ও এক্সাইজ অফিসারকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। আরও কয়েকজন পুলিশ অফিসারকেও সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ৩০ জন। তাদের বিরুদ্ধে গ্যাংস্টার আইন ও জাতীয় নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ধৃতরা সকলেই চোলাই মদ তৈরি এবং বিক্রিতে জড়িত। ২০১১ সাল থেকে উত্তরপ্রদেশে বিষমদে মৃত্যু হয়েছে ১৭৫ জনের। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিষমদের ট্র্যাজেডি ঘটেছে চারবার।

```