Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিউইয়র্ক তছনছ করছে দাপুটে ইদা, একরাতেই মৃত ৪৪

দ্য ওয়াল ব্যুরো: সাইক্লোন ইদার (Ida) তাণ্ডবে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে (Newyork)। এক রাতেই সেখানে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। চলছে অবিরাম বৃষ্টি। সাইক্লোনের জেরে ইতিমধ্যেই নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সূত্রের খবর, বহু মানুষ বাড়ির

নিউইয়র্ক তছনছ করছে দাপুটে ইদা, একরাতেই মৃত ৪৪

শেষ আপডেট: 3 September 2021 03:19

দ্য ওয়াল ব্যুরো: সাইক্লোন ইদার (Ida) তাণ্ডবে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে (Newyork)। এক রাতেই সেখানে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। চলছে অবিরাম বৃষ্টি। সাইক্লোনের জেরে ইতিমধ্যেই নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সূত্রের খবর, বহু মানুষ বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন, তাঁরাও বাঁচতে পারেননি। রাস্তা যেন নদী হয়ে গেছে। ইদার তাণ্ডবের ভয়াবহ ছবি দেখা গিয়েছিল গতকালই। সাবওয়ের ছাদ ফুটো করে হুর হুর করে জল ঢুকছিল মেট্রো স্টেশনে। নিউইয়র্কবাসীর অবস্থা শোচনীয়। সকলের মুখে একটাই কথা, জীবনে কখনও এত বৃষ্টি, প্রকৃতির এত ভয়াল রূপ দেখতে হয়নি। এই বছরটার সবকিছুই যেন অদ্ভুত। হৃদরোগেই মৃত্যু সিদ্ধার্থ শুক্লর? কেন ঘুম ভাঙল না? জানাবে আজ ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যেই ইদাকে অনেকে ঐতিহাসিক প্রাকৃতিক বিপর্যয় বলে দাবি করেছেন। নিউইয়র্কে যাতায়াত জনজীবন সবই বিপর্যস্ত। এমনকি যা কোনওদিন হয়নি, তাও হয়েছে ইদার দাপটে। মিসিসিপি নদীর জল উল্টোদিকে বইতে দেখা গেছে। বুধবার রাতের নিউইয়র্ক শহরে দেখা গেছে ভয়াবহ ছবি। সাবওয়ের ছাদ ফুটো হয়ে তুমুল স্রোতে জল ঢুকেছে মাটির নীচের নিরাপদ পথে, সম্প্রতি ইদার তাণ্ডবে সেই ছবি দেখেছে নিউইয়র্কবাসী। উপর থেকে জলের স্রোত জোরালো, কিন্তু উপায় নেই। তাই তার মাঝেই স্টেশনে ঢুকেছে ট্রেন। সোশ্যাল মিডিয়ায় এই ভয়ানক ভিডিও ভাইরাল হতেই আঁতকে উঠেছেন সকলে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```