Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মদের নেশায় বুঁদ যাত্রী, ট্রেন থেকে নামিয়ে ফেলে পেটাল ৩ যুবক! তারপর...

দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেন থেকে নামিয়ে পিটিয়ে (Beat) মেরে ফেলা হল মধ্যবয়স্ক এক ব্যক্তিকে (৪৩)। পুলিশ জানিয়েছে, তিন যুবক এই কাণ্ড ঘটিয়েছে। মারধরের সময় পুরোপুরি মদের নেশায় বুঁদ ছিলেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বরা রেল স্টেশন

মদের নেশায় বুঁদ যাত্রী, ট্রেন থেকে নামিয়ে ফেলে পেটাল ৩ যুবক! তারপর...

শেষ আপডেট: 5 January 2023 02:18

দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেন থেকে নামিয়ে পিটিয়ে (Beat) মেরে ফেলা হল মধ্যবয়স্ক এক ব্যক্তিকে (৪৩)। পুলিশ জানিয়েছে, তিন যুবক এই কাণ্ড ঘটিয়েছে। মারধরের সময় পুরোপুরি মদের নেশায় বুঁদ ছিলেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বরা রেল স্টেশনে (Railway Station)।

থানে রেলওয়ে পুলিশ ঘটনার কথা স্বীকার করেছে। একইসঙ্গে জানানো হয়েছে, ওই তিনজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের খোঁজে তল্লাশি চলছে। কেন খুন করা হল, তার উত্তরও মেলেনি এখনও।

সূত্রের খবর, গত ১ জানুয়ারি রাত ১০টা ৫০ মিনিট নাগাদ, তিনজন ব্যক্তি কামালউদ্দিন আনসার শেখ নামের এক ব্যক্তিকে অম্বরনাথগামী লোকাল ট্রেন থেকে টেনে নামায়। এরপর প্ল্যাটফর্মে ফেলে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

প্রাথমিকভাবে পুলিশ একটি দুর্ঘটনার কারণে মৃত্যুর অভিযোগ দায়ের করেছে। আপাতত ওই তিনজনকে শনাক্ত করতে এবং খুনের পিছনে আসল কারণ খুঁজতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় ‘টেলস্ট্রাইক’, বড় দুর্ঘটনা থেকে বাঁচল ইন্ডিগো বিমান


```