Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কেরলে বৃষ্টিতে ধস নেমে আটকে ৪০, মৃত ৩

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ধস নেমেছে কেরলের মালাপ্পুরম জেলায়। তাতে ৪০ জন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগেই ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের কাছে আবেদন জানানো হয়েছিল, বাড়ি ছেড়ে চলে আসুন। মাত্র ১৭ টি পরিবার তাদের এলাকা ছেড়ে ত্

কেরলে বৃষ্টিতে ধস নেমে আটকে ৪০, মৃত ৩

শেষ আপডেট: 9 August 2019 16:26

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ধস নেমেছে কেরলের মালাপ্পুরম জেলায়। তাতে ৪০ জন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগেই ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের কাছে আবেদন জানানো হয়েছিল, বাড়ি ছেড়ে চলে আসুন। মাত্র ১৭ টি পরিবার তাদের এলাকা ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে। ধস নামার পরে ঘটনাস্থলে গিয়েছে এনডিআরএফ ও কেরল পুলিশের দু'টি টিম। তারা আটকে পড়া মাত্র দু'জনকে উদ্ধার করতে পেরেছে। প্রতিকূল আবহাওয়ায় উদ্ধারের কাজে ব্যাঘাত ঘটছে। এলাকার রাস্তাঘাট ভেঙে যাওয়ায় ত্রাণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও আনা যাচ্ছে না। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, রাজ্যে বন্যায় মারা গিয়েছেন ২৮ জন। সাতজন গুরুতর আহত হয়েছে, নিখোঁজ ২৭ জন। রাজ্যের বিভিন্ন প্রান্তে ৭৩৮ টি ক্যাম্পে ৬৪ হাজার ১৩ জন বন্যার্তকে আশ্রয় দেওয়া হয়েছে। আগামী শনিবার ভারী বৃষ্টিপাতের শঙ্কায় রাজ্যের কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে আছে এর্নাকুলাম, ইদুক্কি, পালাক্কাড়, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়ানাড় এবং কান্নুর। আরও পাঁচটি জেলার জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। তাদের মধ্যে আছে আলাপ্পুঝা, কোট্টায়াম, ত্রিচুর ও কাসারগড়। বৃহস্পতিবার সকালে ওয়ানাড়ে এক চা বাগানের কাছে ধস নেমে একটি জনবসতি এলাকা ধ্বংস হয়ে যায়। সেখানে মূলত চা বাগানের শ্রমিকরা বাস করতেন। কয়েকজন ধসে আটকে পড়েন। আহত হন ২০০ জন। আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে যায় সেনাবাহিনী, এনডিআরএফ ও স্থানীয় দমকল বাহিনী। ওয়ানাড়ের এমপি তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, আমার কেন্দ্রের মানুষ বন্যার বিরুদ্ধে লড়াই করছেন। আমি তাঁদের জন্য প্রার্থনা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন, সব রকম সাহায্য করা হবে।

```