Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

খাঁচায় ঢুকে লেজ ধরে টান, তেড়ে এসে বৃদ্ধকে ছিঁড়ে খেল ৪০টা কুমির

দ্য ওয়াল ব্যুরো: কুমিরের (crocodiles) খামারে ঢুকে পড়েছিলেন বৃদ্ধ। ঘেরা জায়গায় স্ত্রী কুমিররা যেখানে রোদ পোহাচ্ছিল সেখানে গিয়ে লেজ ধরে টানাটানি করতেই বিপদ ঘনাল। একটি কুমিরকে লেজ টেনে, তাড়া দিয়ে খামার থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন

খাঁচায় ঢুকে লেজ ধরে টান, তেড়ে এসে বৃদ্ধকে ছিঁড়ে খেল ৪০টা কুমির

শেষ আপডেট: 26 May 2023 11:11

দ্য ওয়াল ব্যুরো: কুমিরের (crocodiles) খামারে ঢুকে পড়েছিলেন বৃদ্ধ। ঘেরা জায়গায় স্ত্রী কুমিররা যেখানে রোদ পোহাচ্ছিল সেখানে গিয়ে লেজ ধরে টানাটানি করতেই বিপদ ঘনাল। একটি কুমিরকে লেজ টেনে, তাড়া দিয়ে খামার থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন বৃদ্ধ। আর তার এই চেষ্টা দেখেই বেজায় চটেছিল কুমিররা। একসঙ্গে ৪০টা কুমির তেড়ে এসে আক্রমণ করে বৃদ্ধকে। ছিঁড়েখুঁড়ে দেয় তাঁর শরীর।

কী ঘটনা ঘটেছে (Crocodiles)?

এই ঘটনা কম্বোডিয়ার। সিয়েম রিপ (Siem Reap) শহরের একটি কুমির খামারে এই ঘটনা ঘটেছে। ওই শহরের পুলিশ প্রধান মে স্যাভরি বলছেন, ওই ব্যক্তি ঠিক কী জন্য খামারে ঢুকেছিলেন তা বোঝা যায়নি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি খামারে ঢুকে একটি কুমিরকে লেজ টেনে তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। খামারের ওই জায়গায় স্ত্রী কুমিররা ডিম পাড়ে। সেখানে ঢুকেই কুমিরদের (Crocodiles) লেজ টানছিলেন তিনি। ফলে কুমিররাও পাল্টা আক্রমণ করে তাঁকে।

ফুটেজে দেখা গেছে, একটা লাঠি নিয়ে খামারের পাঁচিলে উঠে কুমিরদের খোঁচাচ্ছিলেন বৃদ্ধ। সেই লাঠিটাই মুখ দিয়ে কামড়ে ধরে একটা কুমির। তারপর হ্য়াঁচকা টান দেয়। টাল সামলাতে না পেরে কুমিরদের মাঝে গিয়ে পড়েন তিনি। তারপরেই একসঙ্গে ৪০টা কুমির ঝাঁপিয়ে পড়ে তাঁর উপরে। কামড়ে ছিঁড়ে খেতে শুরু করে।

বৃদ্ধের অবশিষ্টাংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটা হাত পাওয়াই যায়নি। পুলিশ মনে করছে সেই হাতটা ছিঁড়ে নিয়ে গিলে ফেলেছে কুমিররা। বাকি শরীরে অজস্র কামড়ের দাগ। এর আগে দু'বছরের একটি মেয়েকে কামড়ে ছিঁড়ে খেয়েছিল কুমিররা। সেই মেয়েটিও কোনওভাবে কুমিরের খামারে ঢুকে পড়েছিল।

আড়াই হাজার বছরের প্রাচীন শৌচাগারে ভর্তি জীবাণু, ঘন ঘন পেটের রোগ হত এই শহরের বাসিন্দাদের

সিয়েম রিপের ওই খামারে কুমিরের চাষ হয়। ডিম, চামড়া ও মাংসের জন্য কুমির প্রতিপালন করা হয়। একশোর বেশি কুমির আছে ওই খামারে। ভেতরে ঢোকা নিষিদ্ধ। বৃদ্ধের এমন নির্বুদ্ধিতায় হতবাক সকলে।


```