Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত ৪ চোর, পোলবার চাষির ৫৫ বস্তা ধান চুরি হয়েছিল

অভিযুক্তরা একটা চক্রের মাধ্যমে দুষ্কর্ম করত। এর আগে পোলবার মতোই আরও অনেক জায়গায় তাঁরা ধান চুরি করেছে। পোলবার চুরিতে ব্যবহৃত পিকআপ ভ্যানটির খোঁজ চলছে। 

সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত ৪ চোর, পোলবার চাষির ৫৫ বস্তা ধান চুরি হয়েছিল

শেষ আপডেট: 1 January 2024 14:44

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মান্ডিতে বিক্রির জন্য ঝাড়াই বাছাই করে ৫৫ বস্তা ধান রেখেছিলেন পোলবার পাউনান গ্রামের চাষি। বাড়ির সামনে থেকে গত ২৮ ডিসেম্বর গভীর রাতে চুরি যায় সেই ধান। মাথায় হাত পড়ে পাউনান গ্রামের চাষি সন্দীপ বিশ্বাসের। অবশেষে সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে পুলিশ। বর্ষশেষের রাতে শেওড়াফুলি এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম বিশ্বজিৎ দাস, যিশু ঘোষ, বিনোদ ঘড়ুই ও রমেশ ঘড়ুই। 

পুলিশ জানিয়েছে, বিশ্বজিৎ ও যিশুর বাড়ি বৈদ্যবাটির মাটিপাড়ায়। বিনোদ ও রমেশের বাড়ি শেওড়াফুলির ঘোষ মার্কেটে। অভিযুক্তরা একটা চক্রের মাধ্যমে দুষ্কর্ম করত। এর আগে পোলবার মতোই আরও অনেক জায়গায় তাঁরা ধান চুরি করেছে। পোলবার চুরিতে ব্যবহৃত পিকআপ ভ্যানটির খোঁজ চলছে। 

ধৃতদের সোমবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালাতে চায় পুলিশ। ২৮ তারিখ গভীর রাতে বাড়ির সামনে থেকে ৫৫ বস্তা ধান চুরির পর চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে দেখা করেন পাউনান গ্রামের চাষি সন্দীপবাবু। সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন তিনি। এদিন সন্দীপবাবু বলেন, “পুলিশ প্রশাসনকে ধন্যবাদ তাঁরা চোর ধরেছেন। এবার আমার ধান ফেরত পেতে চাই।”


```