Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

সুকমার অরণ্যে বাহিনীর সঙ্গে গুলির লড়াই, নিহত চার মাওবাদী, উদ্ধার অস্ত্রশস্ত্র

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের সুকমার জঙ্গলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত চার মাওবাদী। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে বলে খবর পুলিশ সূত্রের। গোটা এলাকা ঘিরে ফেলে এখনও চলছে তল্লাশি। বাস্তার রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ সুন্দররাজ পি

সুকমার অরণ্যে বাহিনীর সঙ্গে গুলির লড়াই, নিহত চার মাওবাদী, উদ্ধার অস্ত্রশস্ত্র

শেষ আপডেট: 12 August 2020 08:25

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের সুকমার জঙ্গলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত চার মাওবাদী। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে বলে খবর পুলিশ সূত্রের। গোটা এলাকা ঘিরে ফেলে এখনও চলছে তল্লাশি। বাস্তার রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ সুন্দররাজ পি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জগরগন্ধা এলাকা সংলগ্ন অরণ্যে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই শুরু হয় সকাল সাড়ে ন'টা নাগাদ। আঘাম খবর থাকায় আগে থেকেই সিআরপিএফ, কোবরা বাহিনী, জেলা রিজার্ভ গার্ড-সহ যৌথবাহিনীর অপারেশন চলছিল ওই এলাকায়। ফুলমপর গ্রামের কাছে পৌঁছতে আচমকাই গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। গুলির লড়াই থামার পরে উদ্ধার হয় চার মাওবাদীর দেহ। একটি .৩০৩ রাইফেলও উদ্ধার হয় ঘটনাস্থল থেকে। এছাড়াও আরও অনেক দেশি বন্দুক ও বিস্ফোরক মিলেছে সেখান থেকে। এখনও চলছে অপারেশন।

বিস্তারিত আসছে...


```