Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

চার মাওবাদী খতম বিহারে, সকাল থেকে ব্যাপক গুলির লড়াই যৌথবাহিনীর, এখনও চলছে তল্লাশি

দ্য ওয়াল ব্যুরো: এসএসবি জওয়ানদের সঙ্গে সংঘর্ষে বিহারের চম্পারণের জঙ্গলে খতম চার মাওবাদী। জানা গেছে, আগাম খবর পেয়ে আজ শুক্রবার ভোর থেকে ওই এলাকায় যৌথ অপারেশন চালায় পুলিশ ও এসএসবি। আরও কিছু মাওবাদী এলাকায় লুকিয়ে রয়েছে বলে খবর। জঙ্গলজুড়ে চিরু

চার মাওবাদী খতম বিহারে, সকাল থেকে ব্যাপক গুলির লড়াই যৌথবাহিনীর, এখনও চলছে তল্লাশি

শেষ আপডেট: 10 July 2020 09:42

দ্য ওয়াল ব্যুরো: এসএসবি জওয়ানদের সঙ্গে সংঘর্ষে বিহারের চম্পারণের জঙ্গলে খতম চার মাওবাদী। জানা গেছে, আগাম খবর পেয়ে আজ শুক্রবার ভোর থেকে ওই এলাকায় যৌথ অপারেশন চালায় পুলিশ ও এসএসবি। আরও কিছু মাওবাদী এলাকায় লুকিয়ে রয়েছে বলে খবর। জঙ্গলজুড়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে তাদের খোঁজে। শুধু তাই নয়, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। সশস্ত্র সীমা বলের আইজি সঞ্জয় কুমার জানিয়েছেন, পশ্চিম চম্পারণের বাল্মিকীনগর এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জওয়ানরা। গভীর জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীরা আচমকা গুলি চালায়। জবাব দেয় বাহিনীও। শুরু হয় গুলির লড়াই। দু'পক্ষই ব্যাপক গুলি চালায়। পরে চার মাওবাদী খতম হয় বলে জানিয়েছেন আইজি। গত শনিবারই ওড়িশায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে রাতভর গুলির লড়াই চালানোর পরে খতম হয় চার মাওবাদী। সেবারেও আগাম খবর পেয়ে যৌথবাহিনী তল্লাশি চালাচ্ছিল কন্ধমাল জেলার টুমুদিবাঁধ এলাকার নিকটবর্তী সিরলা ফরেস্টে। আচমকা জঙ্গলের আড়াল থেকে তাদের লক্ষ করে গুলি ছোড়ে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনী। রাতভর তুমুল গুলির লড়াই চলে। এর পরে রবিবার সকালে ঘটনাস্থল থেকে চার মাওবাদীর মৃতদেহ উদ্ধার করে যৌথবাহিনী। তার দিন পাঁচেকের মধ্যেই ফের চার জন মাওবাদী খতম হল বিহারে।

```