Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দাঁড়িয়ে দাঁড়িয়ে গণধোলাই দেখছে ৪ পুলিশ, ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো : জনতার হাতে বেধড়ক মার্ খাচ্ছে এক যুবক। কিছুক্ষণ পরে সে মাটিতে পড়ে কাতরাতে লাগল। এক সাব ইনস্পেক্টর সহ চার পুলিশকর্মী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সব।  কিন্তু মারমুখী জনতাকে ঠেকানোর চেষ্টা করলেন না। আহত ব্যক্তি যখন মাটিতে পড়ে কাতরা

দাঁড়িয়ে দাঁড়িয়ে গণধোলাই দেখছে ৪ পুলিশ, ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 17 September 2018 11:26

দ্য ওয়াল ব্যুরো : জনতার হাতে বেধড়ক মার্ খাচ্ছে এক যুবক। কিছুক্ষণ পরে সে মাটিতে পড়ে কাতরাতে লাগল। এক সাব ইনস্পেক্টর সহ চার পুলিশকর্মী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সব।  কিন্তু মারমুখী জনতাকে ঠেকানোর চেষ্টা করলেন না। আহত ব্যক্তি যখন মাটিতে পড়ে কাতরাচ্ছে তাকেও হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন না। এই ভিডিও ভাইরাল হওয়ার পরে সাসপেন্ড হয়েছেন ওই চার পুলিশকর্মী। যে ব্যক্তিকে গণধোলাই দেওয়া হচ্ছিল, তার নাম ফারুক খান। বয়স ২৬। সে মণিপুরের থৌবাল জেলায় থাকত। বৃহস্পতিবার গভীর রাতে দুই সঙ্গীর সঙ্গে সে যখন গাড়ি চড়ে যাচ্ছিল, জনতা তাদের আক্রমণ করে। তাদের ধারণা হয়েছিল, ফারুক ও তার বন্ধুরা টু হুইলার চুরি করার মতলবে ঘুরছে। জনতা তেড়ে আসছে দেখে দুজন পালায়।  কিন্তু ধরা পড়ে ফারুক। গণধোলাইয়ে সে মারা যায়। তাদের গাড়িটিও আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশ আইআরবি-র এক কনস্টেবল সহ পাঁচজনকে গ্রেফতার করেছে। মণিপুর হিউম্যান রাইটস কমিশন পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছে, এসম্পর্কে তদন্ত করে ২২ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দিতে হবে। https://www.youtube.com/watch?v=wHvIVZCF9Cc

```