Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমডাঙায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার মূল অভিযুক্ত, সেই বোমা মেরে ছিল!

আমডাঙা তৃণমূল পঞ্চায়েত প্রধান খুনে মূল অভিযুক্ত সহ মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ। 

আমডাঙায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার মূল অভিযুক্ত, সেই বোমা মেরে ছিল!

শেষ আপডেট: 1 December 2023 16:18

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: আমডাঙা তৃণমূল পঞ্চায়েত প্রধান খুনে মূল অভিযুক্ত সহ মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ। 

১৬ নভেম্বর আমডাঙার পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে বোমা মেরে খুন করার ঘটনা ঘটে। এরপরেই পুলিশ ২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল। কিন্তু মূল অভিযুক্ত আলি আকবর মণ্ডল ও তার তিন সঙ্গীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। চারিদিকে তল্লাশি চালানোর পর ঘটনার ১৭ দিন বাদে আলি আকবর সহ তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, এই তিন সঙ্গীর নাম কাজি আনোয়ার হোসেন, শামসুদ্দিন মণ্ডল ও গিয়াসউদ্দিন মণ্ডল। প্রত্যেকেরই বাড়ি আমডাঙা গ্রাম পঞ্চায়েতের সোনাডাঙা এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন আলি আকবর, রূপচাঁদের উপর বোমা-হামলা চালিয়েছিল। সেই সময় তার এই তিন সঙ্গীও ঘটনাস্থলে ছিল। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা, তার তদন্ত শুরু করেছে পুলিশ। 

বারাসাতের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাটের মাটিয়া থেকে মূল অভিযুক্ত আলি আকবর মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করার পরে বাকি তিনজনও পুলিশের হাতে ধরা পড়ে। এখনও পর্যন্ত আমডাঙা পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল খুনের ঘটনায় এই নিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হল। নতুন করে গ্রেফতার হওয়া চারজনকে এদিন বারাসত আদালতে তোলা হলে বিচারক ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

ঘটনার দিন সন্ধেয় আমডাঙা থানার কামদেবপুর হাটে গিয়েছিলেন রূপচাঁদ। প্রায় প্রতিদিনই সেই হাটে যেতেন তিনি। তবে অন্যান্য দিন তাঁর সঙ্গে কেউ না কেউ থাকলেও ওই দিন তিনি একাই গাড়ি চালিয়ে হাটে গিয়েছিলেন। বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠার সময় তিনজন দুষ্কৃতী এসে রূপচাঁদকে ঘিরে ধরে। তারপরই তাঁকে লক্ষ্য করে বোমা মারতে থাকে। প্রাণ বাঁচাতে গাড়ির নীচে লুকানোর চেষ্টা করেন রূপচাঁদ। কিন্তু শেষরক্ষা হয়নি। বোমার আঘাতে গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থাতেই রাতে মৃত্যু হয় রূপচাঁদের। 

স্থানীয়দের একাংশের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। যদিও এই ব্যাপারে পুলিশ এখনও কোনও প্রমাণ পায়নি।


```