Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পুলওয়ামায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস! ঘটনাস্থলেই মৃত ৪, আহত ২৮, স্তব্ধ যান চলাচল

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা (bus accident) ঘটল কাশ্মীরের পুলওয়ামা (Pulwama) এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার যাত্রীর। আহত হয়েছেন আরও ২৮ জন। খবর পেয়েই সেখানে ছুটে আসে পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। তাঁরা জানিয়েছেন, বাসচালক ন

পুলওয়ামায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস! ঘটনাস্থলেই মৃত ৪, আহত ২৮, স্তব্ধ যান চলাচল

শেষ আপডেট: 18 March 2023 07:13

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা (bus accident) ঘটল কাশ্মীরের পুলওয়ামা (Pulwama) এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার যাত্রীর। আহত হয়েছেন আরও ২৮ জন। খবর পেয়েই সেখানে ছুটে আসে পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। তাঁরা জানিয়েছেন, বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেই তা উল্টে যায়।

সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার বারসু এলাকায় এই ঘটনাটি ঘটেছে। শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনার জেরে শনিবার সকালে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর সেখানে আসে পুলিশ। তখনই দেখা যায়, চারজন যাত্রীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, তাঁরা সকলেই বিহারের বাসিন্দা।

এছাড়াও আরও যে ২৮ জন আহত হয়েছেন, তাঁদের সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। অন্যদিকে, রাস্তা থেকে দুর্ঘটনায় পড়া বাসটি সরানোর কাজ শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার উপরেই বেশ কয়েকবার পাল্টি খায় ওই বাসটি।

ছুরি দিয়ে নিজের গলা কেটে উন্মত্তের মতো ছুটছেন যুবক! হাতে বন্দুকও, দেখুন হাড়হিম করা ভিডিও


```