Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উপকারী স্ট্রিটফুড সোনার পাথরবাটি? এই ৪ রাস্তার খাবারেও এতটুকু শরীর খারাপ হবে না

দ্য ওয়াল ব্যুরো:ভোজনরসিকদের অনেকেই স্ট্রিটফুড খেতে খুবই পছন্দ করেন (4 healthy street food)। তবে যাঁরা স্বাস্থ্য সচেতন তাঁরা অনেক সময় ইচ্ছে থাকলেও দীর্ঘশ্বাস চেপে রেখেই এগরোল অথবা কচুরির দোকানের পাশ দিয়ে চলে যান। রাস্তার তেলেভাজা বা এগরোল চ

উপকারী স্ট্রিটফুড সোনার পাথরবাটি? এই ৪ রাস্তার খাবারেও এতটুকু শরীর খারাপ হবে না

শেষ আপডেট: 23 July 2023 11:39

দ্য ওয়াল ব্যুরো:ভোজনরসিকদের অনেকেই স্ট্রিটফুড খেতে খুবই পছন্দ করেন (4 healthy street food)। তবে যাঁরা স্বাস্থ্য সচেতন তাঁরা অনেক সময় ইচ্ছে থাকলেও দীর্ঘশ্বাস চেপে রেখেই এগরোল অথবা কচুরির দোকানের পাশ দিয়ে চলে যান। রাস্তার তেলেভাজা বা এগরোল চাউমিন স্বাস্থ্যের জন্য উপকারী না হলেও এমন কিছু স্ট্রিটফুড এই মহানগরের প্রায় প্রতি মোড়ে পাওয়া যায় যা স্বাস্থ্যের চিন্তা না করেই নিশ্চিন্তে খাওয়া যায়।

এই ৪ স্ট্রিটফুড খেলে ওজনও বাড়বে না আর শরীর খারাপেরও সম্ভাবনা নেই (4 healthy street food)

ভেলপুরি

Best Healthy and crispy Bhel puri Chaat Recipe | Safe harvest puffed rice


মুড়ি, শসা, পেঁয়াজ, টমেটো দিয়ে মাখা ভেলপুরি কিন্তু স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা খেতেই পারেন। মুড়ি সহ সব রকমের উপকারী ফল ও সবজি দিয়ে মাখা এই স্ট্রিটফুড খেতেও যেমন সুস্বাদু তেমনই এর পুষ্টিগুণও কম নয়।

ভুট্টা

भुट्टा भुना मसालेदार खायेंगे बार- बार | Masala bhutta | Roasted Corn |  Roasted Bhutta | Spicy Bhutta - YouTube


রাস্তার ধারে গরম চাটুর ওপর সেঁকা ভুট্টা নুন, লেবু দিয়ে খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা হাতে গোনা। স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিসযাত্রী সকলেই পেট ভরাতে রাস্তা থেকে ভুট্টা কিনে খাওয়ার অভ্যাস খুবই পরিচিত। লো ক্যালরি এবং লো ফ্যাট ভুট্টা হজম ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।

ফলের চাট

mix fruit chaat /recipe for fruit chaat - Marudhuskitchen


তরমুজ, শসা সহ রকমারি ফলের চাট ভারতের নানা শহরে রাস্তার ধারে বিক্রি হতে দেখা যায়। এই খাবারও স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা বেশ পছন্দ করেন। তবে কাটা ফলের চাট খাওয়ার সময়ে দোকানির সামনে দাঁড়িয়ে ফল কাটিয়ে নেওয়াই ভাল।

ইডলি


দক্ষিণ ভারতীয় এই খাবারে তেলের কোনও চিহ্ন থাকে না। চাল দিয়ে বানানো ইডলি যেমন পুষ্টিকর তেমনই পেট ভরাতেও এর বিকল্প নেই।

ভুঁড়ি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন? এই ৫ পানীয় নিয়মিত পান করলে পেটের চর্বি উধাও


```