Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাঞ্জাবে এক শ্রমিককে অপহরণ করে ধর্ষণ ৪ তরুণীর! ভোররাতে ফেলে গেল রাস্তায়

দ্য ওয়াল ব্যুরো: চার তরুণীর (girls) লালসার শিকার হলেন পাঞ্জাবের (Punjab) জলন্ধরের এক শ্রমিক (labour)। অভিযোগ, একটি সাদা গাড়িতে তুলে তাঁকে অপহরণ (kidnap) করে চার যুবতী। এরপর জঙ্গলে নিয়ে গিয়ে মাদক খাইয়ে তাঁকে ধর্ষণ (rape) করে। যুবকের এই বিস্

পাঞ্জাবে এক শ্রমিককে অপহরণ করে ধর্ষণ ৪ তরুণীর! ভোররাতে ফেলে গেল রাস্তায়

শেষ আপডেট: 22 November 2022 17:26

দ্য ওয়াল ব্যুরো: চার তরুণীর (girls) লালসার শিকার হলেন পাঞ্জাবের (Punjab) জলন্ধরের এক শ্রমিক (labour)। অভিযোগ, একটি সাদা গাড়িতে তুলে তাঁকে অপহরণ (kidnap) করে চার যুবতী। এরপর জঙ্গলে নিয়ে গিয়ে মাদক খাইয়ে তাঁকে ধর্ষণ (rape) করে। যুবকের এই বিস্ফোরক অভিযোগে রীতিমতো হইচই পড়ে গিয়েছে সেখানে।

কিন্তু এতকিছুর পরেও সেই যুবক থানায় অভিযোগ দায়ের করেননি। এক সংবাদমাধ্যমকে তিনি জানান, তাঁর স্ত্রীই তাঁকে এই ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ জানাতে বাধা দিয়েছেন।

ধর্ষিত ওই শ্রমিকের অভিযোগ, তিনি স্থানীয় এক চামড়ার কারখানায় কাজ করেন। সোমবার কাজ থেকে বাড়ি ফেরার পথে কাপুরথালা রোডে একটি সাদা গাড়ি তাঁর সামনে এসে দাঁড়ায়। ভিতরে চার তরুণী বসে ছিল। সকলেরই বয়স ছিল ওই কুড়ির কোঠায়।

ওদের মধ্যেই একজন কাগজে লেখা একটি ঠিকানা সম্পর্কে জানতে চায়। এরপর তিনি যখন কাগজটি খুঁটিয়ে দেখছিলেন, তখনই বাকিরা তাঁর চোখেমুখে একধরনের কেমিক্যাল পদার্থ স্প্রে করে। সেখানেই অজ্ঞানও হয়ে যান ওই শ্রমিক।

এরপর চারজন মিলে তাঁকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মাদক খাইয়ে, এমনকি মদ্যপান করিয়ে পরপর ধর্ষণ করে। সারারাত অত্যাচার চালানোর পরে মঙ্গলবার ভোররাত তিনটে নাগাদ তাঁকে চোখ-হাত-পা বেঁধে রাস্তায় ফেলে রেখে চলে যায় ওই চার তরুণী।

স্থানীয় সংবাদমাধ্যমে এই খবরটি প্রকাশিত হওয়ার পরই পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

১৭ তলার ব্যালকনি থেকে মরণঝাঁপ! নয়ডায় রহস্য মৃত্যু বধূর


```