
শেষ আপডেট: 30 May 2023 02:00
দ্য ওয়াল ব্যুরো: ফের বন্দুকবাজের হানা মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার জন্মদিনের পার্টিতে চলল গুলি (Birthday Party Shooting)। তাতেই এখনও মৃত্যু হয়েছে ৪ জনের। আহত আরও অন্তত ১৬ জন।
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে আমেরিকার আলাবামা (Alabama) রাজ্যে। রাজ্যের রাজধানী মন্টগোমারি থেকে কিছুটা দূরে ডেডভিল এলাকার একটি ড্যান্স স্টুডিওতে। সেখানে এক কিশোরের ১৬তম জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছিল। দিব্যি চলছিল খাওয়া দাওয়া নাচ গান। তার মধ্যেই হঠাৎ করেই গুলি চলতে শুরু করে।
গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত চারজনের। গুলি লেগেছে আরও ১৬ জনের। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কে বা কারা এই হামলা চালিয়েছে সে ব্যাপারে কিছু জানা গেছে কিনা তা স্পষ্ট করেনি আলাবামা ল এনফোর্সমেন্ট এজেন্সি। ঘটনায় আততায়ীর চিহ্নিত করা কিংবা গ্রেফতার করা হয়েছে কিনা তাও জানা যায়নি।
কেজরিওয়ালের ৯ ঘণ্টা হয়ে গেল সিবিআই দফতরে, গ্রেফতারির আশঙ্কা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী