Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিকিৎসা না পেয়ে চার দিনের শিশুর মৃত্যু, ধুন্ধুমার হাসপাতালে, সুপারকে সাসপেন্ড করার নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়োদৌড়ি করতে গিয়েই কেটে গিয়েছিল ঘণ্টা তিনেক। দুধের শিশু তখন শ্বাসকষ্টে ছটফট করছে। তাকে বুকে আঁকড়েই ডাক্তার-নার্সদের হাতে পায়ে ধরছিলেন অভিভাবকরা। ঠাঁই হয়নি কোথাও। শেষে হাসপাতালের সিঁড়িতেই

চিকিৎসা না পেয়ে চার দিনের শিশুর মৃত্যু, ধুন্ধুমার হাসপাতালে, সুপারকে সাসপেন্ড করার নির্দেশ

শেষ আপডেট: 19 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়োদৌড়ি করতে গিয়েই কেটে গিয়েছিল ঘণ্টা তিনেক। দুধের শিশু তখন শ্বাসকষ্টে ছটফট করছে। তাকে বুকে আঁকড়েই ডাক্তার-নার্সদের হাতে পায়ে ধরছিলেন অভিভাবকরা। ঠাঁই হয়নি কোথাও। শেষে হাসপাতালের সিঁড়িতেই মৃত্যু হলো চার দিনের শিশুর। ঘটনাকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের দুই হাসপাতাল। গত ১৫ জুন বরেলির মেল হাসপাতালে জন্মেছিল উর্বসী। জন্মের পরেই তার কিছু শ্বাসজনিত সমস্যা দেখা দেয়। গতকাল, বুধবার সেই সমস্যা চরমে ওঠে। শিশুটির বাড়ির লোক জানিয়েছেন, গতকাল সকাল থেকেই ছটফট করতে শুরু করে উর্বসী। ডাক্তার-নার্সদের ডেকে আনলে, তারা জানায় হাসপাতালে বেড কম, অতএব পাশের উইমেন হাসপাতালে ভর্তি করতে হবে শিশুটিকে। তৎক্ষণাৎ বাচ্চা কোলে নিয়ে পাশের হাসপাতালে ছোটেন অভিভাবকরা। সেখানেও মেলে না ঠাঁই। অভিযোগ, পরিষেবা মিলবে না বলেই জানিয়ে দেয সেই হাসপাতালের সুপার। ফের তাদের ফিরে আসতে হয় মেল হাসপাতালে। সেখানেও মুখ ফিরিয়ে নেন চিকিৎসকরা। "এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি করি আমরা। হাসপাতাল কর্তৃপক্ষের হাতে পায়ে ধরি। ফল হয়নি। তখন ঠিক করি বাড়ি ফিরে আসবো। তার আগেই হাসপাতালের সিঁড়িতে আমাদের কোলেই প্রাণ বেরিয়ে গেছে মেয়ের," হাহাকার উর্বসীর ঠাকুমা কুসমা দেবীর। দীর্ঘকালীন ধর্মঘট কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার মুখেই ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ সামনে আসায় বিক্ষোভ শুরু হয় বরেলির দুই হাসপাতালেই। শিশু মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। শিশুটির মেডিক্যাল স্লিপ, এবং দুই হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির খবর সামনে এনে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। মেল হাসপাতালের সুপার ডঃ কমলেন্দ্র স্বরূপ গুপ্ত ও উইমেন হাসপাতালের সুপার ডঃ অলকা শর্মাকে বরখাস্ত করার দাবি ওঠে। https://twitter.com/myogiadityanath/status/1141404266617118720 ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। টুইটারে তিনি লেখেন, "দুই হাসপাতালের সুপারকেই বরখাস্ত করার নির্দেশ দিয়েছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্বাস্থ্য দফতর। মেল হাসপাতালে যথেষ্ট ডাক্তার-নার্স থাকেন, চিকিৎসা পরিকাঠামোও ভাল, তা সত্ত্বেও এমন কেন হলো খতিয়ে দেখা হচ্ছে। #NewUp -তে সরকারি হাসপাতালের এমন গাফিলতি কখনওই বরদাস্ত করা হবে না।"

```