Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পর পর গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যুপুরী সোমালিয়া

দ্য ওয়াল ব্যুরো: পর পর গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যুপুরী সোমালিয়ার রাজধানী মোগাদিসু। এখনও পর্যন্ত বিস্ফোরণে নিহতের সংখ্যা ৫৩। শুক্রবার রাতে মোগাদিসুর প্রশাসনিক ভবনের সামনে গাড়ি বোমা বিস্ফোরণ হয়। শনিবার পর্যন্ত উদ্ধারকাজ চলার পর ৫৩ জনের দেহ উ

পর পর গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যুপুরী সোমালিয়া

শেষ আপডেট: 11 November 2018 05:03

দ্য ওয়াল ব্যুরো: পর পর গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যুপুরী সোমালিয়ার রাজধানী মোগাদিসু। এখনও পর্যন্ত বিস্ফোরণে নিহতের সংখ্যা ৫৩। শুক্রবার রাতে মোগাদিসুর প্রশাসনিক ভবনের সামনে গাড়ি বোমা বিস্ফোরণ হয়। শনিবার পর্যন্ত উদ্ধারকাজ চলার পর ৫৩ জনের দেহ উদ্ধার করতে পেরেছে মোগাদিসু পুলিশ। আহত শতাধিক। দাবানল বিধ্বস্ত ক্যালিফোর্নিয়া হয়ে উঠছে ভয়ানক, মৃতের সংখ্যা ২৫, নিখোঁজ বহু বিস্ফোরণের দায় স্বীকার করেছে সোমালিয়ার অন্যতম জঙ্গি সংগঠন আল-সাহাবাব। আলকায়দারই একটি শাখা আল-সাহাবাব। যারা চলতি বছরে বেশ কয়েকটি নাশকতা ঘটিয়েছে যুদ্ধ বিধ্বস্ত সোমালিয়ায়। শুক্রবার শুধু গাড়ি বোমা বিস্ফোরণই নয়, গুলিও চালায় জঙ্গিরা। আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ। তাদের মোট পাঁচটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোগাদিসুর একটি হোটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলে আটকে পড়া  মানুষদের উদ্ধার করেছে সেনা। মোট চারটি গাড়ি বোমা বিস্ফোরণ কয়েক মিনিটের মধ্যে হয়। তারপরই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ২০১২ সাল থেকে আলকায়দার একটি শাখায় পরিণত হয়েছে আল-সাহাবাব। আলকায়দার বেশ কয়েকজন প্রথম সারির নেতা আল-সাহাবাবের দায়িত্ব নেয়। ২০১৫ সালের মধ্যে প্রায় ৯ হাজার জঙ্গি নিয়ে শক্তিশালী হয়ে ওঠে এই জঙ্গি সংগঠন। মূলত সোমালিয়ার বিভিন্ন শহরে বিস্ফোরণ ও হামলা চালায় তারা। আপাতত মুক্তার রোবো আল সাহাবাবের দায়িত্বে। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন       

```