
শেষ আপডেট: 27 April 2023 03:23
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে বুধবার বায়ুসেনার বিশেষ বিমানে উদ্ধার করা হয়েছিল ২৫৬ জন ভারতীয়কে। সুদানের রাজধানী খার্তুম থেকে তাঁদের সৌদি আরবের জেড্ডায় আনা হয়েছে। এরপর
সুদান থেকে 'অপারেশন কাবেরী'-র অধীনে বিমানে করে ভারতে ফিরিয়ে আনা হল ৩৬০ জন যাত্রীকে (360 Indian rescued)। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার রাতে বিমানবন্দরের ছবি টুইট করে সে কথা জানিয়েছেন।
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১.৫৬ তে ছাড়ে। বিমানটি দিল্লির (Delhi) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ৯ টায় পৌঁছায়। দেশের মাটিতে পা রেখে আনন্দিত যাত্রীরা।
সুদানে ভারতীয় (Indian) নাগরিকদের সংঘাতপূর্ণ অঞ্চল থেকে বের করে আনার সমস্ত ব্যবস্থা করেছে ভারত। এখনও পর্যন্ত অন্তত ৫৩৪ জনকে সুদান থেকে সরিয়ে আনা হয়েছে। অন্য দিকে, মঙ্গলবার নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস সুমেধা পোর্ট সুদান থেকে ২৭৮ জন ভারতীয়কে উদ্ধার করেছিল, তাঁরাও জেড্ডায় পৌঁছেছেন। ফরাসি সেনার একটি উদ্ধারকারী দল বুধবার ১১ জন ভারতীয়কে ফিরিয়ে এনেছে।
প্রসঙ্গত, যুদ্ধ বিধ্বস্ত সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে মঙ্গলবার থেকে 'অপারেশন কাবেরী' শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার। সেনা এবং আধাসেনার সংঘর্ষের জেরে গত দু’সপ্তাহের বেশি সময় ধরে উত্তপ্ত সুদান। সেখানে আটকে থাকা দেশের নাগরিকদের উদ্ধারের বিষয়ে তৎপর ভারত। বিদেশমন্ত্রক বলেছে, সুদান থেকে ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য তারা সম্ভাব্য সবকিছু করছে। ভারত ছাড়াও আমেরিকা সহ অন্যান্য দেশ তাদের নাগরিকদের দেশে ফেরাচ্ছে।
নাবালিকাকে ধর্ষণ, ইন্দোরে অভিযুক্তকে জামা খুলিয়ে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরালো স্থানীয়রা