Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মক্কা যাওয়ার রাস্তায় বড়সড় বাস দুর্ঘটনা, মৃত ৩৫ হজযাত্রী, আশঙ্কাজনক ৪

দ্য ওয়াল ব্যুরো: উল্টো দিক থেকে আসা একটি ভারী গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাসটির। নিমেষেই দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। বুধবার সৌদি আরবের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার সময় এই দুর্ঘটনা ঘটে মক্কা যাওয়ার জাতীয় সড়কের উপর। বৃহস্পতিবার সক

মক্কা যাওয়ার রাস্তায় বড়সড় বাস দুর্ঘটনা, মৃত ৩৫ হজযাত্রী, আশঙ্কাজনক ৪

শেষ আপডেট: 16 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: উল্টো দিক থেকে আসা একটি ভারী গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাসটির। নিমেষেই দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। বুধবার সৌদি আরবের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার সময় এই দুর্ঘটনা ঘটে মক্কা যাওয়ার জাতীয় সড়কের উপর। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩৫ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে। প্রশাসন সূত্রে খবর, বাসযাত্রীরা সকলেই হজ করতে যাচ্ছিলেন। সৌদি আরবের বাসিন্দা ছাড়াও এশিয়ার অন্যান্য দেশের বাসিন্দারাও ছিলেন। মৃত যাত্রীদের এখনও সনাক্ত করা যায়নি। দুর্ঘটনায় গুরুতর জখম চার জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা শঙ্কাজনক। সৌদির একটি সংবাদ সংস্থা জানিয়েছে, মক্কা ও মদিনার মধ্যে ওই জাতীয় সড়কে আগেও একাধিক বার দুর্ঘটনা হয়েছে। মনে করা হচ্ছে, সন্ধ্যের অন্ধকারে কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মিনার আল-আকাল সেন্টারের কাছে মুখোমুখি ধাক্কা লাগে উল্টো দিক থেকে আসা একটি ভারী গাড়ির সঙ্গে। সূত্রের খবর, এক্সক্যাভেটার বা ওই জাতীয় কোনও গাড়ির সঙ্গেই সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে উল্টে যায় বাসটি। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পৌঁছয় পুলিশ। প্রতি বছর বিশ লাখেরও বেশি পুণ্যার্থী মিনা হয়ে গ্র্যান্ড মসজিদে কাবা-র উদ্দেশে হজ করতে যান। মিনা-র এই জমরাতেই রয়েছে তিনটি পাথরের স্তম্ভ, যার নাম জমরাত আল আকাবা। প্রথা অনুযায়ী ওই স্তম্ভ লক্ষ্য করে শয়তানের উদ্দেশে সাত বার পাথর ছুড়ে মারেন পুণ্যার্থীরা। সৌদির সংবাদ সংস্থা জানিয়েছে, আজও সেখানেই যাচ্ছিলেন হজযাত্রীরা। তার আগেই এই দুর্ঘটনা ঘটে যায়। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা... https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%9a%e0%a7%87/ আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-state-government-orders-sixth-pay-commission-to-look-after-revised-salary-structure-of-government-aided-universities-and-education-councils/

```