দ্য ওয়াল ব্যুরো : বেঙ্গালুরুর পাবে জোর করে অশালীন পোশাক পরতে বাধ্য করা হয়েছিল ৩২ জন মহিলাকে। তাদের অশ্লীল অঙ্গভঙ্গি করতেও বাধ্য করা হচ্ছিল। খবর পেয়ে মঙ্গলবার রাতে হানা দিল পুলিশ। উদ্ধার করল মহিলাদের। গ্রেফতার হয়েছে ছ'জন।
বেঙ্গালুরু ইস্ট পুলিশের ডেপুটি কমিশনার অজয় হিলোরি জানিয়েছেন, শহরের ইন্দ্রনগর এলাকায় বেশ কয়েকটি পাব, নাইট ক্লাব ও রেস্তোরাঁ আছে। সেখানকার একটি পাবে মহিলাদের দিয়ে অশালীন আচরণ করানো হচ্ছিল। আমরা ম্যানেজমেন্টের বিরুদ্ধে মামলা করেছি।