Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দু'টি ট্রাকের মাঝে পড়ে তুবড়ে গেল এসইউভি, প্রাণ গেল একই পরিবারের দশ সদস্যের

দ্য ওয়াল ব্যুরো: সামনে থেকে নুন বোঝাই ট্রেলারের ধাক্কায় উল্টে গেছিল এসইউভি। ঠিক সেই সময় পিছন থেকে একটি ট্রাক এসে পিষে দিল গাড়িকে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ১০ সদস্যের। আশঙ্কাজনক আরও এক। রবিবার সন্ধেয় ঘটনাটা ঘটেছে গ

দু'টি ট্রাকের মাঝে পড়ে তুবড়ে গেল এসইউভি, প্রাণ গেল একই পরিবারের দশ সদস্যের

শেষ আপডেট: 30 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: সামনে থেকে নুন বোঝাই ট্রেলারের ধাক্কায় উল্টে গেছিল এসইউভি। ঠিক সেই সময় পিছন থেকে একটি ট্রাক এসে পিষে দিল গাড়িকে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ১০ সদস্যের। আশঙ্কাজনক আরও এক। রবিবার সন্ধেয় ঘটনাটা ঘটেছে গুজরাটের কচ্ছ জেলার একটি হাইওয়ের উপর। পুলিশ জানিয়েছে, গাড়িটি ভুজের দিকে যাচ্ছিল। চালক-সহ ১১ জন ছিল গাড়িতে। হাইওয়েতে ওঠার পরই দুর্ঘটনা ঘটে। সামনে থেকে আসা একটি নুন বোঝাই ট্রেলার ডিভাইডারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুখোমুখি ট্রেলারের ধাক্কায় উল্টে যায় এসইউভি। পিছন থেকে সেই সময় আসছিল একটি দ্রুতগতির ট্রাক। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সেটি পিষে দেয় গাড়িটিকে। প্রথমে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়েরাই। পরে খবর দেওয়া হয় পুলিশে। ট্রাক দু'টির চালকের কোনও খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দশ জনের। আশঙ্কাজনক অবস্থায় এক জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী। মৃতদের পরিবারকে সব রকমভাবে সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি।

```