Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ষবরণের রাতে নিরাপত্তায় কড়াকড়ি, গুরগাঁওয়ের রাস্তায় নামছে ২,০০০ পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: বেপরোয়া মোটরবাইক তো রয়েছেই। বর্ষবরণের রাতে ইভটিজিং এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর উপরে বিশেষ নজরদারি চালাতে গুরাঁওয়ের ১১২টি জায়গায় তদারকি চালাবে পুলিশের বিশেষ বাহিনী। নিরাপত্তার হাল হকিকত খতিয়ে দেখতে বর্ষবরণের রাতেই গুরগাঁও

বর্ষবরণের রাতে নিরাপত্তায় কড়াকড়ি, গুরগাঁওয়ের রাস্তায় নামছে ২,০০০ পুলিশ

শেষ আপডেট: 30 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: বেপরোয়া মোটরবাইক তো রয়েছেই। বর্ষবরণের রাতে ইভটিজিং এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর উপরে বিশেষ নজরদারি চালাতে গুরাঁওয়ের ১১২টি জায়গায় তদারকি চালাবে পুলিশের বিশেষ বাহিনী। নিরাপত্তার হাল হকিকত খতিয়ে দেখতে বর্ষবরণের রাতেই গুরগাঁওয়ের রাস্তায় নামছে প্রায় দু'হাজার পুলিশকর্মী। প্রশাসন সূত্রে খবর, মত্ত অবস্থায় বেপরোয়া বাইকের বিরুদ্ধে অভিযান চালানো হবে। শহরের সমস্ত শপিং মল, পাব রেস্তোরাঁগুলির আশপাশে টহল দেবে পুলিশ। রাতে যে কোনও পাবে ঢুকতে হলে দেখাতে হবে আইডি প্রুভ।  তবেই মিলবে ছাড়পত্র। মহিলাদের নিরাপত্তা জোরদার করতে নামানো হবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশবাহিনী দুর্গাশক্তি র‍্যাপিড অ্যাকশন ফোর্স। গুরগাঁও পুলিশের পিআরও সুভাষ বোকান বলেছেন, বিগত কয়েক মাসে গুরগাঁওয়ে সমাজবিরোধী নানা কার্যকলাপ অনেক বেড়ে গিয়েছে। খুন, ধর্ষণের মতো ঘটনাও শিরোনামে আসছে। নতুন বছরে রাতে তাই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করারই ব্যবস্থা নিয়েছে পুলিশ। শহরের সমস্ত বড় শপিং মলগুলিতে কড়া নজরদারি চালানো হবে। সাহারা মল, বিপুল অগোরা বিল্ডিং, সাইবার হাব, সেক্টর ২৯, হুডা গ্রাউন্ড, অ্যাম্বিয়েন্স মল সব জায়গাতেই মোতায়েন থাকবে পুলিশবাহিনী। বর্ষশেষের রাত থেকেই শহরের রাস্তায় টহল দেবে অপরাধ দমন শাখার কর্তারা। শহরের নানা জায়গায় মোতায়েন থাকবে পিসিআর টিম, বোম্ব ডিসপোজাল টিম, ও দমকলবাহিনী। সাইবার হাবগুলিতেও কড়া নজর রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।  

```