Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবরি ধ্বংসের তিরিশ বছর: অযোধ্যা শান্ত, উত্তেজনা মথুরায়

দ্য ওয়াল ব্যুরো: আজ ৬ ডিসেম্বর। ১৯৯২ সালের এই দিনে অযোধ্যায় বাবরি মসজিদকে (Babri Masjid) গুঁড়িয়ে দেওয়া হয় (demolition)। মসজিদের জমিতেই এখন তৈরি হচ্ছে রাম মন্দির (Ram Mandir)। সুপ্রিম কোর্ট (Supreme Court) হিন্দু পক্ষের দাবি মেনে চূড়

বাবরি ধ্বংসের তিরিশ বছর: অযোধ্যা শান্ত, উত্তেজনা মথুরায়

শেষ আপডেট: 6 December 2022 05:21

দ্য ওয়াল ব্যুরো: আজ ৬ ডিসেম্বর। ১৯৯২ সালের এই দিনে অযোধ্যায় বাবরি মসজিদকে (Babri Masjid) গুঁড়িয়ে দেওয়া হয় (demolition)। মসজিদের জমিতেই এখন তৈরি হচ্ছে রাম মন্দির (Ram Mandir)। সুপ্রিম কোর্ট (Supreme Court) হিন্দু পক্ষের দাবি মেনে চূড়ান্ত রায়ে মসজিদের জায়গাকেই রামচন্দ্রের জন্মস্থান বলে মেনে নিয়েছে।

সূত্রের খবর, বিগত কয়েক বছরের মতো এবারও বাবরি ধ্বংসের দিনটিতে শান্তই আছে অযোধ্যা নগরী। তবে বাবরি ধ্বংসের দিনটিকে সামনে রেখে মথুরায় অখিল ভারতীয় হিন্দু মহাসভার কর্মসূচি ঘিরে উত্তেজনা আছে।

মথুরায় শাহী ইদগা মসজিদ চত্বরে আজ হনুমান চালিশা পাঠ করার ডাক দিয়েছে হিন্দু মহাসভা। প্রশাসন এই কর্মসূচি নিয়ে সতর্ক। মসজিদ এবং লাগোয়া কৃষ্ণ জন্মস্থান মন্দির চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হিন্দু মহাসভার কয়েকজন কর্মকর্তাকে বাড়ি থেকে বেরতে নিষেধ করেছে পুলিশ। কয়েকজনকে থানায় এনে বসিয়ে রাখা হয়েছে।

কর্নাটকের কিছু এলাকাতেও আজ খানিক উত্তেজনা রয়েছে। তবে কোনও এলাকা থেকেই অপ্রিয় ঘটনার খবর নেই।

বাবরি মসজিদ ধংসের পর অযোধ্যায় ৬ ডিসেম্বর একপক্ষ কালো দিবস পালন করা হতো। আর এক পক্ষ পালন করত শৌর্য দিবস। ২০১৯ এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যায় মন্দির-মসজিদ বিবাদ ঘিরে আড়াইশো বছরের পুরনো মামলার চূড়ান্ত রায় ঘোষণার পর থেকে দিনটি মূলত ঘটনাবিহীনই থাকে। এবারও থাকবে বলে আশা করা হচ্ছে।

মামাতো ভাইকে নৃশংস হত্যা! নিহতের কাটা মাথা নিয়ে সেলফি তুলল খুনির বন্ধুরা


```