Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

তিন বছরের ঘুমন্ত শিশুকন্যাকে অপহরণ, গণধর্ষণ করে মাথা কেটে নিল দুষ্কৃতীরা

দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহে ঝাড়খণ্ডের টাটানগরে রেলওয়ে প্ল্যাটফর্মের ওপরে মায়ের সঙ্গে শুয়েছিল তিন বছরের শিশুকন্যা। সকালে মা জেগে উঠে দেখেন মেয়ে নেই। গত মঙ্গলবার স্টেশন থেকে চার কিলোমিটার দূরে ঝোপের মধ্যে পাওয়া গেল শিশুটির ছিন্নভিন্ন দেহ। তা

তিন বছরের ঘুমন্ত শিশুকন্যাকে অপহরণ, গণধর্ষণ করে মাথা কেটে নিল দুষ্কৃতীরা

শেষ আপডেট: 1 August 2019 06:46

দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহে ঝাড়খণ্ডের টাটানগরে রেলওয়ে প্ল্যাটফর্মের ওপরে মায়ের সঙ্গে শুয়েছিল তিন বছরের শিশুকন্যা। সকালে মা জেগে উঠে দেখেন মেয়ে নেই। গত মঙ্গলবার স্টেশন থেকে চার কিলোমিটার দূরে ঝোপের মধ্যে পাওয়া গেল শিশুটির ছিন্নভিন্ন দেহ। তার মাথাটি কেটে নিয়েছিল দুষ্কৃতীরা। দেহটি রেখে দিয়েছিল প্ল্যাস্টিকের ব্যাগের ভিতরে। মাথাটি এখনও পাওয়া যায়নি। খুনীদের নৃশংসতা দেখে চাঞ্চল্য ছড়িয়েছে টাটানগরে। সকালে মেয়ে পাশে নেই দেখে তার মা পুলিশে খবর দিয়েছিলেন। তিনি আগে থাকতেন পুরুলিয়ায়। নিজের স্বামীকে ছেড়ে অপর একটি লোকের সঙ্গে চলে এসেছিলেন টাটানগরে। মহিলা প্রথমে সন্দেহ করেন, সেই লোকটিই তাঁর মেয়েকে অপহরণ করেছে। পুলিশ তাঁর অভিযোগ শুনে লোকটিকে গ্রেফতার করে। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি ঘুমন্ত শিশুটিকে কোলে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। সেই ফুটেজ দেখেই পুলিশ অপরাধীকে ধরতে পারে। তাকে জেরা করে আরও দু’জন অপরাধীর সন্ধান পাওয়া যায়। তিনজনের বয়স ৩০-এর কোঠায়। তারা স্বীকার করেছে, শিশুটিকে ধর্ষণ করার পর গলা টিপে খুন করেছিল। পরে তার মাথাটি কেটে নেয়। মাথাটির সন্ধান পাওয়ার জন্য স্নিফার ডগ কাজে লাগানো হচ্ছে। রেল পুলিশের কর্তা এহতেশাম ওয়াকোয়ারিব জানিয়েছেন, গত সপ্তাহের শুক্রবার শিশুটিকে খুন করা হয়। খুনের আগে তার ওপরে অত্যাচার করা হয়েছিল। সেজন্য তার সারা দেহে রয়েছে ক্ষতচিহ্ন।

```