Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিন বছরের ছেলের কেরামতি! বাবার আইপ্যাড এমন লক করল, খুলবে ৪৮ বছর পর

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র তিন। কিন্তু এই বয়সেই এক সাংঘাতিক কাণ্ড করে ফেলেছে এই বাচ্চা। তার বাবার আইপ্যাড ৪৮ বছরের জন্য লক হয়ে গিয়েছে তারই সৌজন্যে। বহুক্ষণ ধরে বাবার আইপ্যাড নিয়ে ঘাঁটছিল সে। লক খোলার চেষ্টাও করেছিল অনেকবার। কিন্তু সঠিক পাসক

তিন বছরের ছেলের কেরামতি! বাবার আইপ্যাড এমন লক করল, খুলবে ৪৮ বছর পর

শেষ আপডেট: 9 April 2019 19:32

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র তিন। কিন্তু এই বয়সেই এক সাংঘাতিক কাণ্ড করে ফেলেছে এই বাচ্চা। তার বাবার আইপ্যাড ৪৮ বছরের জন্য লক হয়ে গিয়েছে তারই সৌজন্যে। বহুক্ষণ ধরে বাবার আইপ্যাড নিয়ে ঘাঁটছিল সে। লক খোলার চেষ্টাও করেছিল অনেকবার। কিন্তু সঠিক পাসকোডের বদলে বারবার দিয়েছিল ভুল পাসকোড। আর তার জেরেই ওই আইপ্যাড ৪৮ বছরের জন্য লক হয়ে গিয়েছে। বাবার আইপ্যাড নিয়ে খেলতে গিয়ে যে এমনটা হবে তা কে জানতো। তবে শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এমনটাই হয়েছে। ৪৮ বছরের জন্য লক হয়ে গিয়েছে ইভান ওসনোসের সাধের আইপ্যাড। টুইট করে সে কথা নিজেই জানিয়েছেন ওসনোস। তিনি বলেছেন, "আমার তিন বছরের ছেলে বারবার ভুল পাসকোড দিয়ে আইপ্যাড খোলার চেষ্টা করেছিল। তার ফলেই ২৫,৫৩৬,৪৪২ মিনিটের জন্য লক হয়ে গিয়েছে ডিভাইস। হিসেব কষে দেখা গিয়েছে ৪৮ বছরের জন্য লক হয়ে গিয়েছে আমার আইপ্যাড।" বারবার ভুল পাসকোড দেওয়ার ফলেই এই বিপত্তি ঘটেছে বলে জানিয়েছেন ইভান ওসনোস। https://twitter.com/eosnos/status/1114651667214032896 সিকিউরিটি লকের জন্য অ্যাপলের ডিভাইস জগত বিখ্যাত। ম্যাকবুক হোক বা আইফোন কিংবা আইপ্যাড------সবেতেই থাকে কড়া নিরাপত্তার ব্যবস্থা। যাতে ডিভাইসের মধ্যে গ্রাহকের সমস্ত রকমের প্রাইভেট ডকুমেন্ট নিরাপদে থাকে সেই জন্যেই এত কড়াকড়ি। কিন্তু এ বার নিরাপত্তার কড়াকড়ির চোটে কার্যত হিতে বিপরীত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ওসনোসের আইপ্যাড লক হওয়ার খবর ভাইরাল হতে বেশি সময় লাগেনি। আর এই খবর প্রকাশ্যে আসতেই হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে জমা হয়েছে নানান রসিকতার মেসেজ। কেউ বলেছেন, এ বার থেকে বাচ্চাদের আইপ্যাডের পাসকোড দিয়ে রাখতেই হবে। কেউ বা বলেছেন, ৪৮ বছর আইপ্যাড খোলার অপেক্ষা করতে গিয়ে অসনোস বুড়িয়ে যাবেন। কারও কথায় বড় হয়ে ইয়াভন ওসনোসের ছেলেই হবে ওই আইপ্যাডের আসল মালিক। একজন আবার বলেছেন, ২০৩৮ সালে গিয়ে খুলবে ইভানের আইপ্যাড। তাই ইভানের উচিত টাইম মেশিনে করে সময়টা খানিক এগিয়ে দেওয়া। তবে নেটিজেনরা যতই তামাশা করুন না কেন, ইভান যে এক মারাত্মক সমস্যা জড়িয়েছেন তা প্রতি মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। অনেকেই আবার ওসনোসের মতো নিজেদের ডিভাইস লক হয়ে যাওয়ার ভয়ে আতঙ্কে রয়েছেন।

```