Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুঙ্গেরে ১১০ ফুট গর্তে শিশুকন্যা, সমান্তরাল গর্ত খুঁড়ে উদ্ধারের চেষ্টা

দ্য ওয়াল ব্যুরো : বিহারের মুঙ্গেরে মুরগিয়াচক গ্রামে দাদুর বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুকন্যা।  নাম তার সানো। মঙ্গলবার বিকাল চারটে নাগাদ খেলতে খেলতে ১১০ ফুট গভীর গর্তে পড়ে যায় সে। তার কান্না শুনে আশপাশের সবাই জানতে পারে দুর্ঘটনার কথা। ঘটনাস্থলে

মুঙ্গেরে ১১০ ফুট গর্তে শিশুকন্যা, সমান্তরাল গর্ত খুঁড়ে উদ্ধারের চেষ্টা

শেষ আপডেট: 1 August 2018 12:01

দ্য ওয়াল ব্যুরো : বিহারের মুঙ্গেরে মুরগিয়াচক গ্রামে দাদুর বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুকন্যা।  নাম তার সানো। মঙ্গলবার বিকাল চারটে নাগাদ খেলতে খেলতে ১১০ ফুট গভীর গর্তে পড়ে যায় সে। তার কান্না শুনে আশপাশের সবাই জানতে পারে দুর্ঘটনার কথা। ঘটনাস্থলে পৌঁছয় ডিজাস্টার রেসপন্স টিম। সেই টিম গত রাত থেকে চেষ্টা করছে যাতে ওই গর্তের সমান্তরাল আর একটি গর্ত খুঁড়ে তার কাছে পৌঁছনো যায় । ইতিমধ্যে গুহায় ঢুকিয়ে দেওয়া হয়েছে অক্সিজেনের পাইপ।  আটকে পড়া শিশুটির যাতে শ্বাসপ্রশ্বাসে কোনও অসুবিধা না হয়, সেজন্য অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। গর্তের ভিতরে নামিয়ে দেওয়া হয়েছে সিসিটিভি। তাতে দেখা গিয়েছে, শিশুটি নড়াচড়া করছে। সে যাতে গর্তের আরও নীচে না চলে যায়, তারও ব্যবস্থা করা হয়েছে। মুঙ্গের শহরের মেয়র রুমা রাজ সহ রাজ্য প্রশাসনের অনেক কর্তা ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ তদারক করে গিয়েছেন। গত ডিসেম্বরে ওড়িশার আঙ্গুল জেলায় রাধা নামে এক শিশুকন্যা ৫০ ফুট গভীর গর্তে পড়ে যায়। ডিজাস্টার রেসপন্স টিম স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় তাকে উদ্ধার করে।

```