Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

পাঁচ বছরে তিনবার পাকিস্তানের সীমা পেরিয়ে আক্রমণ, চাঞ্চল্যকর দাবি রাজনাথের

দ্য ওয়াল ব্যুরো : উরি আর বালাকোট। পাকিস্তানের সীমা পেরিয়ে দু’বার আক্রমণ করেছে ভারত। এমনটাই জানত দেশের মানুষ। কিন্তু শনিবার বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, গত পাঁচ বছরে তিনবার পাকিস্তানে ঢুকে আক্রমণ

পাঁচ বছরে তিনবার পাকিস্তানের সীমা পেরিয়ে আক্রমণ, চাঞ্চল্যকর দাবি রাজনাথের

শেষ আপডেট: 9 March 2019 12:42

দ্য ওয়াল ব্যুরো : উরি আর বালাকোট। পাকিস্তানের সীমা পেরিয়ে দু’বার আক্রমণ করেছে ভারত। এমনটাই জানত দেশের মানুষ। কিন্তু শনিবার বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, গত পাঁচ বছরে তিনবার পাকিস্তানে ঢুকে আক্রমণ করেছি আমরা। তৃতীয় আক্রমণের কথা কেউ জানে না। যদিও কবে কোথায় এই আক্রমণ হয়েছিল, তা এদিনও রাজনাথ জানাননি। ম্যাঙ্গালুরুতে এক জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে আমরা তিনবার পাকিস্তানে ঢুকে সাফল্যের সঙ্গে আক্রমণ চালিয়েছি। আমি দু’টি হানা সম্পর্কে জানাতে পারি। তৃতীয় হানা সম্পর্কে বলব না। একবার উরিতে আমাদের সেনাদের হত্যা করা হয়েছিল। জঙ্গিরা এসেছিল পাকিস্তান থেকে। আমাদের সেনাবাহিনী তার জবাব দিয়েছে। তারপরে পুলওয়ামাতেও একই ঘটনা ঘটে। তৃতীয় আক্রমণের কথা বলব না। রাজনাথের দাবি, ভারত আর দুর্বল রাষ্ট্র নয়। তাঁর এই মন্তব্যের সঙ্গে সঙ্গে শ্রোতারা উল্লাসে ফেটে পড়েন। https://twitter.com/ANI/status/1104317680528576513 ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানায় ৪০ জনের বেশি সিআরপিএফ জওয়ান নিহত হন। ওই ঘটনার দায়িত্ব স্বীকার করে পাকিস্তানের মদতপুষ্ট সংগঠন জইশ ই মহম্মদ। ভারতের বায়ুসেনা ২৬ ফেব্রুয়ারি ভোর রাতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বোমা ফেলে। সেখানে জইশ ই মহম্মদের ঘাঁটি ছিল। তার পরদিন আকাশসীমা পেরিয়ে ভারতে ঢোকে পাকিস্তানের কয়েকটি এফ ১৬ জেট। তাদের তাড়াতে গিয়ে মিগ ২১ নিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। তাঁর বিমান পাকিস্তানের গুলিতে ধ্বংস হয়। তিনি প্যারাসুট নিয়ে লাফ দেন। পরি তিনি পাকিস্তানের সেনার হাতে বন্দি হন। পরে পাকিস্তান তাঁকে ভারতের হাতে তুলে দেয়। তার আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে জঙ্গিরা উরিতে সেনা ঘাঁটিতে হানা দিয়ে ১৯ জন সৈনিককে হত্যা করে। তার কিছুদিনের মধ্যেই সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে। সেনাবাহিনী দাবি করে, সেই অভিযানে শত্রুর যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। তারও আগে ২০১৫ সালে ভারতীয় সেনা সীমান্ত পেরিয়ে মায়ানমারে ঢুকে অভিযান চালায়। সেখানে ন্যাশনাল সোস্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (খাপলাং) গোষ্ঠীর ঘাঁটি ছিল। তার এক সপ্তাহ আগে ওই গোষ্ঠীর আক্রমণে মণিপুরের চান্দেল জেলায় ১৮ জন ভারতীয় সৈনিকের মৃত্যু হয়েছিল। তবে সেই অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

```