Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শারীরিক অবস্থার অবনতি, স্যালাইনে অসুস্থ ৩ প্রসূতিকে মেদিনীপুর থেকে আনা হচ্ছে এসএসকেএম-এ

স্যালাইন ব্যবহারের পর থেকেই প্রসূতিদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমেছে, ভেঙে যাচ্ছে রক্ত কণিকা। যার জেরে তাঁদের শরীরে অক্সিজেনের পরিমাণও কমেছে। 

শারীরিক অবস্থার অবনতি, স্যালাইনে অসুস্থ ৩ প্রসূতিকে মেদিনীপুর থেকে আনা হচ্ছে এসএসকেএম-এ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 12 January 2025 14:52

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডে ভেন্টিলেশনে রয়েছেন দুই প্রসূতি। একজন রয়েছেন আইসিসিইউতে। স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের কমিটি প্রাথমিক তদন্ত করে অনুমান করছে যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইনই এঁদের অসুস্থতার কারণ।

এই স্যালাইন ব্যবহারের পর থেকেই প্রসূতিদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমেছে, ভেঙে যাচ্ছে রক্ত কণিকা। যার জেরে তাঁদের শরীরে অক্সিজেনের পরিমাণও কমেছে। 

কিডনিতে সংক্রমণ দেখা দেওয়ায় প্রসূতিদেরর ডায়ালিসিসও চলছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাই ওই তিন প্রসূতিকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, গ্রিন করিডর করে তাঁদের এসএসকেএম হাসপাতালে এনে চিকিৎসা করা হবে। ইতিমধ্যেই হাসপাতালে বিশেষ শয্যারও ব্যবস্থা করা হয়েছে।

স্যালাইন কাণ্ডের রহস্য ভেদে প্রসূতিদের থেকে নমুনা নিয়ে বায়োপসি করা হচ্ছে বলে খবর। খতিয়ে দেখা হচ্ছে, প্রসবের পরে দেওয়া অক্সিটোসিন ইঞ্জেকশন ও রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের মধ্যে কোনও যোগ রয়েছে কি না।

তাছাড়া মেদিনীপুর মেডিক্যালের ওই স্যালাইনগুলি অনেক দিন ধরে বাক্সবন্দী হয়ে পড়ে থাকায় কোনও রাসায়নিক বিক্রিয়া হয়েছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। 


```