Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রক্ষকই ভক্ষক! ৩৩ লক্ষ টাকা লুঠের অভিযোগে একবালপুরে গ্রেফতার ৩ পুলিশকর্মী

দ্য ওয়াল ব্যুরো: রক্ষকই ভক্ষক! ৩৩ লক্ষ টাকা লুটের (snatching cash) অভিযোগে গ্রেফতার তিন পুলিশ (police) কর্মী-সহ মোট ৬ জন। অভিযুক্তদের গ্রেফতার করেছে একবালপুর (Ekbalpur) থানার পুলিশ। একইসঙ্গে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকাও। বৃহস্পতিবার তাদ

রক্ষকই ভক্ষক! ৩৩ লক্ষ টাকা লুঠের অভিযোগে একবালপুরে গ্রেফতার ৩ পুলিশকর্মী

শেষ আপডেট: 3 November 2022 18:19

দ্য ওয়াল ব্যুরো: রক্ষকই ভক্ষক! ৩৩ লক্ষ টাকা লুটের (snatching cash) অভিযোগে গ্রেফতার তিন পুলিশ (police) কর্মী-সহ মোট ৬ জন। অভিযুক্তদের গ্রেফতার করেছে একবালপুর (Ekbalpur) থানার পুলিশ। একইসঙ্গে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকাও। বৃহস্পতিবার তাদের আলিপুর আদালতে তোলা হয়।

জানা গেছে, বুধবার একবালপুরের এক ব্যবসায়ী তাঁর দুই কর্মীকে দিয়ে ৩৩ লক্ষ টাকা ব্যাঙ্কে পাঠাচ্ছিলেন। সেইসময় ডায়মন্ড হারবার রোডের উপর কয়েকজন পুলিশকর্মী ওই দু'জনকে আটক করে এবং একটি হোটেলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপর সেই টাকা তারা হাতিয়ে নেয়।

সূত্রের খবর, ওই কর্মীর ব্যাগে মোট ৩৩ লক্ষ ৩০ হাজার টাকা ছিল। ব্যাঙ্কে যাওয়ার পথে তাঁদের আটকান তিনজন পুলিশ। তাঁরা নিজেদের পুলিশকর্মী হিসাবে পরিচয় দিয়ে ব্যাগে তল্লাশি চালান। অভিযোগ, এরপর তাঁদের নিয়ে যাওয়া হয় একটি হোটেলে। সেখানে ছিল আরও তিনজন। তারা ওই ব্যাগ তল্লাশির অছিলায় সেটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এমনকি মারধরও করা হয় দু'জনকে।

এরপর দুই কর্মীকে ওই তিন পুলিশকর্মী নিয়ে যায় একবালপুর থানাতেই। অভিযোগকারী দুই ব্যক্তি প্রথমে এতটাই ঘাবড়ে গিয়েছিলেন যে, থানায় কিছুই বলতে পারেননি। পরে দু'জনের কথায় অসঙ্গতি রয়েছে বুঝতে পেরে সন্দেহ হয় পুলিশের। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। জানা যায়, তিন পুলিশ কনস্টেবল এই ঘটনায় জড়িত। গ্রেফতার করা হয় তাদেরকে। অভিযুক্তদের কাছ থেকে ৩০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।

১০০ দিনের কাজের লোককে বিকল্প নিয়োগের ভাবনা, ভুল শোধরাতে জেলাওয়াড়ি অফিসার নিয়োগ নবান্নের


```