Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইনে ফাঁদ পেতে ৫৪ লক্ষ টাকা প্রতারণা! কলকাতার সাইবার পুলিশের জালে ৩

ভুয়ো একটি সংস্থা খুলে এই প্রতারণা চালাচ্ছিল অভিযুক্তরা। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে তাতে বহু মানুষকে যুক্ত করে নানা বিনিয়োগ সম্পর্কে ভুল তথ্য দিত তারা।

অনলাইনে ফাঁদ পেতে ৫৪ লক্ষ টাকা প্রতারণা! কলকাতার সাইবার পুলিশের জালে ৩

তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ

শেষ আপডেট: 24 September 2024 19:13

দ্য ওয়াল ব্যুরো: বিনিয়োগ করলেই টাকা ডবল! অল্প সময়েই মধ্যেই মোটা টাকা রিটার্ন মিলবে। এই দাবি করেই ৫৪ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছিল তিনজনের বিরুদ্ধে। তাঁদেরই হাওড়া এবং কলকাতা থেকে গ্রেফতার করেছে কলকাতার সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের নাম অর্চিন্দ্র সুন্দর দীর্ঘাঙ্গী, বিশ্বজিৎ দত্ত এবং সুমন বর্মন। 

পুলিশ জানিয়েছে, ভুয়ো একটি সংস্থা খুলে এই প্রতারণা চালাচ্ছিল অভিযুক্তরা। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে তাতে বহু মানুষকে যুক্ত করে নানা বিনিয়োগ সম্পর্কে ভুল তথ্য দিত তারা। এইভাবেই একজনকে বেশি টাকা রিটার্নের লোভ দেখিয়ে ৫৪ লক্ষ টাকা আদায় করে ধৃতরা। সেই টাকা একটি অ্যাকাউন্ট থেকে পরে তিনটি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। শুধু তাই নয়, অল্প সময়েই মধ্যে সেই টাকা ওই তিনটি অ্যাকাউন্ট থেকে একাধিক অ্যাকাউন্টে ফেলে দেওয়া হয়।

যে সংস্থার নামে এই প্রতারণা করেছে অভিযুক্তরা সেই সংস্থাও পুরোপুরি ভুয়ো। তার লোগো থেকে শুরু করে, নথি, কাগজপত্র সবই জাল। এই প্রতারণার খবর পেয়েই কলকাতা এবং হাওড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সাইবার থানার পুলিশ।

প্রথমে কলকাতা থেকেই গ্রেফতার করা হয় অর্চিন্দ্র, বিশ্বজিৎকে, তারপর তাদের জেরা করে সন্ধান মেলে তৃতীয় জন সুমনের। তাকে গ্রেফতার করা হয়েছে হাওড়ার দাসপুর থেকে। ধৃতদের সকলেই হাওড়ার বাসিন্দা বলে জানা গেছে। 

যে ভুয়ো সংস্থা তৈরি করা হয়েছিল তার অ্যাকাউন্টেই ৫৪ লক্ষ টাকা পাঠিয়েছিলেন প্রতারিত ব্যক্তি। এই সংস্থার যাবতীয় কাজ এই তিনজনই করতেন। পুলিশ তদন্ত করে এও জানতে পেরেছে, প্রতারকরা একটি ফোন নম্বরের সঙ্গেই অন্তত ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করে রেখেছিল। সব অ্যাকাউন্টেই বেআইনি টাকা রয়েছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। 


```