Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মুম্বইয়ে ঢুকেছে তিন পাকিস্তানি জঙ্গি, পুলিশকে ফোন অজ্ঞাতপরিচয় ব্যক্তির, কড়া নজরদারি শহরে

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল থেকে মুম্বইয়ে হুলস্থুল কাণ্ড। পুলিশকে ফোন করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি জানান, মুম্বইয়ে (Mumbai) তিন পাকিস্তানি জঙ্গি ঢুকে পড়েছে। তারপর থেকেই নিরাপত্তার খাতিরে বাণিজ্য নগরীরে চলছে চিরুনি তল্লাশি। সূত্রের খবর,

মুম্বইয়ে ঢুকেছে তিন পাকিস্তানি জঙ্গি, পুলিশকে ফোন অজ্ঞাতপরিচয় ব্যক্তির, কড়া নজরদারি শহরে

শেষ আপডেট: 8 April 2023 12:51

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল থেকে মুম্বইয়ে হুলস্থুল কাণ্ড। পুলিশকে ফোন করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি জানান, মুম্বইয়ে (Mumbai) তিন পাকিস্তানি জঙ্গি ঢুকে পড়েছে। তারপর থেকেই নিরাপত্তার খাতিরে বাণিজ্য নগরীরে চলছে চিরুনি তল্লাশি।

সূত্রের খবর, শনিবার সকালে কন্ট্রোল রুমে ফোন আসে। পুলিশকে সতর্ক করে সেই ব্যক্তি জানান, দুবাই হয়ে মুম্বইয়ে এসেছে পাকিস্তানি (Pakistani) তিন জঙ্গি। এমনকি ওই তিন জঙ্গির মধ্যে একজনের নামও বলেন সেই ব্যক্তি। জানান, তিনজনের মধ্যে একজনের নাম মুজিব সায়েদ। তার মোবাইল নম্বর ও গাড়ির নম্বর পুলিশকে দেন।

এই ফোন পাওয়ার পরই শহর জুড়ে তল্লাশি শুরু করে পুলিশ। কিন্তু জঙ্গিদের হদিশ মেলেনি। যদিও পুলিশ মনে করছে, এটি ভুয়ো ফোনও হতে পারে। তা সত্ত্বেও নিরাপত্তায় কোনও ঢিলেমি দিতে চাইছে না পুলিশ।

এই ঘটনা আগেও ঘটেছে। তবে কোন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এমন খবর দিলেন, সে খবর ভুয়ো নাকি সত্যিই শিয়রে বিপদ তা তদন্ত করে দেখছে পুলিশ। এর আগে এনআইএ অফিসে জঙ্গি হামলার হুমকি ফোন এসেছিল। তারপরেই তল্লাশি চালিয়ে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

মাটির নীচে দুর্লভ খনিজের খোঁজ অন্ধ্রপ্রদেশে, ১৫ রকম ধাতব মৌল পেলেন বিজ্ঞানীরা


```